
জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।
রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা নিহত হওয়ার ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ আন্দোলন স্থগিত করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ফার্মগেটে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন জানিয়েছে, হত্যার ঘটনায় মামলা হয়েছে। চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব।
সকালে সাকিবের হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরুদ্ধ করে বিক্ষোভে নামেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হয়।
দোষীদের বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয়।

জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।

৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার
গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা।

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্যাপন
অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।