Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ০ : ১ মিশর

আর্জেন্টিনা এয়ারপোর্টের পথে, গাড়িচালক মেসিই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২২: ৫৩
আর্জেন্টিনা এয়ারপোর্টের পথে, গাড়িচালক মেসিই

আগের দুই দিনে নেইমারের ব্রাজিল আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায় দেখেছে বিশ্বকাপ। আজ কি লিওনেল মেসির পালা?

Advertisement
Advertisement
Advertisement

শেষ পর্যন্ত যদি তা-ই হয়, তবে তার দায় মেসির ঘাড়েই পড়বে। এই প্রতিবেদন লেখার সময়ে শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা গোলটা খাওয়ার কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের দুর্বল শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দিয়েছেন মিশর গোলকিপার মোস্তফা শোবেইর।

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ড মেসি এবারই গ্রুপ পর্বে গড়ে ফেলেছিলেন, আজ সেই রেকর্ড আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার (৮ পেনাল্টির ৪টিই মিস) পাশাপাশি নতুন আরেক রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। একই বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করার রেকর্ড আর কারও নেই!

Advertisement
Advertisement
Advertisement

এই ম্যাচে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতে যেতে পারলে পরের ম্যাচ থেকে আর্জেন্টিনার পেনাল্টি নেওয়া খেলোয়াড়ের তালিকায় পরিবর্তন এলেও অবাক হওয়ার থাকবে না।

মেসির পেনাল্টি মিসের বাইরে প্রথমার্ধে আজ আর্জেন্টিনার পারফরম্যান্সকে দুই ভাগে ভাগ করে ফেলা যায় – পানি পানের বিরতির আগে ও পরে। বিরতির আগে মিশরের দারুণ প্রেসিংয়ে আর্জেন্টিনা খাবি খেয়েছে। ১৫ মিনিটে তার ফলও দারুণভাবে তুলে নিয়েছে মিশর। কর্নার থেকে বলটা আর্জেন্টিনা বক্সের ডানদিকে যায় আত্তিয়ার কাছে, তার প্রথম স্পর্শের দারুণ বাঁকানো ক্রসে দ্বিতীয় পোস্টে ইয়াসের ইব্রাহিমের জোরাল হেড…আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা গ্যালারিতে শ্মশানের নিস্তব্ধতা আর মিশর গ্যালারিতে সেকেন্ডখানেকের বিস্ময়ের পর গগনবিদারী গর্জন! আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে মিশর, এটা হজম করতেও যেন কয়েক সেকেন্ড কষ্ট হচ্ছিল সবার।

এর চার মিনিট পরই পেনাল্টিটা পায় আর্জেন্টিনা। মিশর বক্সে তাগলিয়াফিকোকে ট্যাকল করেন হাসান, রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টি স্পটের দিকে নির্দেশ করেন। তবে পেনাল্টিটা নিয়ে বিতর্ক হওয়ার কথা। পেনাল্টি হয়েছে কি হয়নি – এ ব্যাপারে আপনার মতামত সম্ভবত নির্ভর করবে আপনার সমর্থনের ওপর।

পেনাল্টি নিয়ে বিতর্ক অবশ্য বেশিক্ষণ হতে পারল না। তার আগেই মেসি হতবাক করে দিলেন সবাইকে। তার পেনাল্টি যে বাঁদিকে ঝাঁপিয়ে সহজেই ঠেকিয়ে দিয়েছেন মিশর গোলকিপার।

পানি পানের বিরতির পর অবশ্য আর্জেন্টিনার খেলায় গতি এসেছে, অন্যদিকে এক গোলে এগিয়ে যাওয়াতেই হয়তো… মিশর নিজেদের বক্সে তাঁবু গেড়েছে। ফলে আর্জেন্টিনা একের পর এক সুযোগ তৈরি করেছে। তবে ২৯ মিনিটে কয়েক গজ দূর থেকে ম্যাকঅ্যালিস্টারের হেড, ৩১ মিনিটে মেসির ফ্রি-কিক, ৪০ মিনিটে আলভারেসের শট…সবই হয় মিশর গোলকিপার নয়তো মিশরের পোস্ট ঠেকিয়েছে।

বিষয়: মিশরফিফা বিশ্বকাপ ২০২৬আর্জেন্টিনাআর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলমোহামেদ সালাহ
সর্বশেষ
  • ১

    ‘মনের কথা’ থেকে রঙিন পর্দায় মিথুনের আধুনিক পাপেট্রি

  • ২

    সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা

  • ৩

    ডিজিটাল যুগে পুতুলনাচ: মুস্তাফা মনোয়ার থেকে মিথুনের পাপেট-পুরাণ

  • ৪

    জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’

  • ৫

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

সম্পর্কিত
  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।

  • বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

    বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা

  • শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

  • নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    নিজ ঘরে পড়ে ছিল হিজড়াদের ‘গুরু মা’ মৌসুমীর মরদেহ

    চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর খুলশী থানাধীন শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া মৌসুমী হিজড়া (৫৫) হিজড়াদের চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীর একটি অংশের কাছে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন বলে পুলিশ জানায়। খ