Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘আম জনতার’ দলের নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান ইশরাকের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৫৫
‘আম জনতার’ দলের নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান ইশরাকের

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ‘আম জনতার’ দলের নিবন্ধন প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা এখন জরুরি হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে ত্যাগী ও নির্যাতিত নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন দলের নিবন্ধন না দেওয়া রাজনৈতিক বৈষম্যেরই বহিঃপ্রকাশ।

Advertisement

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত ‘আম জনতার’ দলের সভাপতি তারেক রহমানের সঙ্গে আজ রোববার সংহতি জানান ইশরাক হোসেন। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ইশরাক বলেন, ‘‘ওয়ান ইলেভেনের পর থেকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হলেও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ দলগুলোকে বারবার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অথচ যারা দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি হচ্ছে বৈষম্য ও উপেক্ষা।’’

ইশরাক হোসেন বলেন, “তারেক রহমান একজন তরুণ, কর্মঠ এবং নির্যাতিত রাজনৈতিক নেতা। নিরাপদ সড়ক আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। তাঁর ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে, তবুও তিনি দমে যাননি। এমন এক নেতার দলের নিবন্ধন যদি না দেওয়া হয়, সেটি নিঃসন্দেহে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতেরও উদাহরণ।”

Advertisement
Advertisement
Advertisement

রাতারাতি নিবন্ধন পাওয়া দলগুলো নিয়ে প্রশ্ন

ইশরাক হোসেন সম্প্রতি কিছু নতুন দলকে দ্রুত নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন। তাঁর মতে, এসব দলের অনেকেরই রাজনৈতিক কার্যক্রম বা সাংগঠনিক কাঠামো দৃশ্যমান নয়, তবুও তারা নিবন্ধন পাচ্ছে, যা সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করছে। তিনি উদাহরণ টেনে বলেন— “বাংলাদেশ সুপ্রিম পার্টি, আসল বিএনপি, তৃণমূল বিএনপি, কিংবা ভারতীয় জনতা পার্টির আদলে করা দল— এসব নাম শুনলেই বোঝা যায়, এটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা বিচ্ছিন্ন। এমন দলগুলোর কোনো কার্যক্রম নেই, অফিস পর্যন্ত অনেক সময় রান্নাঘরের ভেতরে দেখানো হয়েছে। অথচ তারা নিবন্ধন পেয়ে যাচ্ছে।”

ইশরাক দাবি করেন, এসব দলের অনেকেই আদালতের আদেশের কথা বলে নিবন্ধন পেলেও নির্বাচন কমিশনের নিজস্ব প্রতিবেদনে স্পষ্ট বলা আছে, তারা সব শর্ত পূরণ করেনি। “তারপরও তারা নিবন্ধন পেল। কিন্তু যারা প্রকৃত অর্থে রাজনৈতিক সংগ্রাম করেছেন, যেমন তারেক রহমান, তারা বঞ্চিত। এটা কি ন্যায়সঙ্গত?”— প্রশ্ন রাখেন তিনি।

নিবন্ধন প্রক্রিয়া পুনর্গঠনের দাবি

ইশরাক স্পষ্ট করে বলেন, তিনি কোনো দলের নিবন্ধন বাতিলের পক্ষে নন। তাঁর মূল দাবি— পুরো নিবন্ধন প্রক্রিয়াটাই নতুনভাবে সাজানো হোক। “আমরা চাই, নির্বাচন কমিশন সব দলকে আহ্বান জানিয়ে পুনর্নিবন্ধনের সুযোগ দিক। এতে বোঝা যাবে কারা প্রকৃত রাজনৈতিকভাবে সক্রিয় এবং কারা শুধু নামমাত্র দল। এই উদ্যোগই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।”

ইশরাক আরও বলেন, “কমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ রয়েছে, যার ফলে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন। যে কর্মকর্তারা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করেন, তাদের মধ্যেও পক্ষপাতের অভিযোগ এসেছে। আমরা চাই, কমিশন এসব খতিয়ে দেখুক।”

বিষয়: বিএনপিনির্বাচন কমিশনাররাজনীতিবিদনির্বাচন কমিশনইশরাক হোসেন
Advertisement
সর্বশেষ
  • ১

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

  • ২

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

  • ৩

    ফ্রান্সের আন্দোলন এত সহিংস হলো কীভাবে?

  • ৪

    ‘ঢাকা বিমানবন্দরের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের মতো কাউকে দিয়ে দিক’

  • ৫

    ‘হামলায় ইরানের ক্ষতি হয়েছে কিন্তু আপনি কি বেঁচেছেন?’

সম্পর্কিত
  • ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

    অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে একটি খবর আজ রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। যদিও এ নিয়ে বিএনপির বা সরকারের দায়িত্বশীল কেউ সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি।

  • হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার পর সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

  • শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভার নীতিগত অনুমোদন

    শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভার নীতিগত অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্তের পর স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠে নতুন সচিবালয়ের একটি প্রাথমিক নকশা তৈরি করে। লুই আই কানের মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশাটি করা হয়েছে।

  • আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।