Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

উত্তরায় ‘শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেকে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৪: ৩৮
উত্তরায় ‘শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেকে
রাজধানীর উত্তরায় পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও সম্পদ ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Advertisement

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম চরচাকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকায় প্রায় দেড় হাজার মানুষ জড়ো হন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনা সত্ত্বেও নিপা গার্মেন্টসসহ কয়েকটি কারখানা চালু ছিল। সকালে কিছু শ্রমিক অন্য কারখানাগুলো বন্ধ রাখার আহ্বান জানান। পরে তারা নিপা গার্মেন্টসের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০coxbazar-resort-fire_dead-10

উপপুলিশ কমিশনার বলেন, “পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এটা আন্দোলনকারীদের হামলা নয়। বাইরের কোনো সংঘবদ্ধ গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে মনে হচ্ছে।” হামলার আগে পুলিশের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়েছিল বলেও জানান তিনি।

রেজাউল করিম আরও বলেন, “পুলিশের উপস্থিতি কম ছিল এমন গলি ও সংযোগ সড়ক ব্যবহার করে ২০০ থেকে ২৫০ জনের একটি সুসংগঠিত দল হামলায় অংশ নেয়। তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। কোনো আলোচনা ছাড়াই তারা সরাসরি হামলা ও ভাঙচুর শুরু করেন।”

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

  • ২

    দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা কেন বাড়ছে

  • ৩

    উত্তরায় ‘শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেকে

  • ৪

    কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

  • ৫

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
  • খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় পৃথক সময়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

  • কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

    কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যু বেড়ে ১০

    কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী বলেন, “এত বিপুলসংখ্যক মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সবাইকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা করা কঠিন। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সুস্থ রাখা। আর মানুষকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।”

  • ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

    ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১.৬৭ শতাংশ

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে অর্থমূল্যে রপ্তানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৫৮ বিলিয়ন ইউরো। এই বাজারে রপ্তানি কমার পাশাপাশি পোশাকের গড় দামও কমেছে।