Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে লাশ ফেলে পালানোর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৭: ০৯
অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে লাশ ফেলে পালানোর অভিযোগ

রাজশাহীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর পরে তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যাবার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

নিহত গৃহবধূর নাম হাসিনা খাতুন (২১)। কীটনাশক পান করার কারণে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। তার অভিযুক্ত স্বামীর নাম মো. রাতুলের ।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পাশে স্বামী মো. রাতুল, বোন লাইলা খাতুন ও রাতুলের দুই বন্ধু উপস্থিত ছিলেন। তবে হাসিনার মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নেওয়া হয় এবং এরপরই স্বামীসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অন্যদিকে, নিহত হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা। প্রায় সাত মাস আগে তাদের বিয়ে হয়।

Advertisement
Advertisement
Advertisement

হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম অভিযোগ করেন, রাতুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও মাদকাসক্ত। বিয়ের পর থেকেই তিনি হাসিনার ওপর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন চালাচ্ছিলেন। ওই অর্থ দিয়ে ফেনসিডিল ব্যবসার পরিকল্পনা ছিল তার।

নির্যাতন সহ্য করতে না পেরে গত সোমবার দিবাগত রাতে হাসিনা কীটনাশক পান করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় গত বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আতিকুর রহমান আরও জানান, ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। বর্তমানে হাসিনার মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়: নারীরাজশাহীপুলিশহাসপাতালঅন্তঃসত্ত্বারাজশাহী মেডিকেল কলেজ
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।