
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
জোর গুঞ্জন ছিল প্রথম টেস্টেই অভিষেক হওয়ার। সেটা না হলেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লাল বলের ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলছেন তানজিদ হাসান। তাকে দলে নেওয়ার মূল কারণই ইতিবাচক ব্যাটিং। শুরুটাও হয়েছিল দারুণ। প্রায় ৯০ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। তবে সেটা আর ধরে রাখতে পারেননি। পাকিস্তানি পেসারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম সেশন শেষে তাই কিছুটা এগিয়ে সফরকারীরাই।
সিলেটে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। ক্রিজে আছেন প্রথম টেস্টের ম্যাচসেরা নাজমুল হোসেন (২৬*) ও মুশফিকুর রহিম (১৮*)।
ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তানজিদের পরিসংখ্যান খুব যে সমৃদ্ধ, তা নয়। ৪৫ ইনিংসে ৪০.২৫ গড়ে করেছেন ১ হাজার ৭৯২ রান। তবে চোখে পড়ার মতো দিক তার আগ্রাসী ব্যাটিং। ৭৭.৬৭ স্ট্রাইক রেটই বলে দেয়, ইনিংসের শুরুতেই বোলারদের চাপে ফেলে দ্রুত রান বের করার কাজটা ভালোই করতে পারেন তিনি। সেই চিন্তা থেকেই সাদমান ইসলামের চোটে একাদশে জায়গা মিলেছে তানজিদের।
মোহাম্মদ আব্বাসের করা ম্যাচের দ্বিতীয় বলেই বাজে শটে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান। সেই আব্বাসকেই কভার ড্রাইভে দারুণ এক চার মেরে কিছুটা চাপ সরান তানজিদ। এরপর এক ওভারেই মারেন দুটি চারও। তবে এরপর ইনিংসের গতিও কমে আসে। আর সেটাই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। টপ-এজ হয়ে রিটার্ন ক্যাচ দেন আব্বাসকে। টেস্টে নিজের প্রথম ইনিংসে তানজিদ করেন ২৬ রান।
অন্যপ্রান্তে ফর্মে থাকা মুমিনুল ব্যাট করছিলেন নিজের গতিতেই। তবে এবার তাকে বড় ইনিংস খেলতে দেননি খুররম শাহজাদ। ২২ রান করে ক্লিন বোল্ড হন তিনি। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে বিরতির আগ পর্যন্ত ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে নিয়ে গেছেন নাজমুল ও মুশফিকুর।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’