
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”
ফেসবুকে প্রতারণা চালানোর অভিযোগে মনিরুল ইসলামের ৭৬ লাখ ৩২ হাজার টাকার সম্পত্তি আদালতের আদেশে বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে উঠে এসেছে, মনিরুল ফেসবুকে নিজেকে কখনো ডাক্তার, কখনো কলেজের অধ্যক্ষ, আবার কখনো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী–এমন পরিচয় দিয়ে বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।
তিনি নারীর কণ্ঠ নকল করে ভুক্তভোগীদের সহানুভূতি অর্জন করতেন এবং বাবা-মায়ের অসুস্থতার গল্প বলে তাদের কাছ থেকে টাকা ধার নিতেন। টাকা পাওয়ার পর তিনি ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন।
সিআইডির তদন্তে আরও জানা যায়, শুধু নিজের নামে থাকা ব্যাংক হিসাবই নয়–অপরিচিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলে তিনি টাকা লেনদেন করতেন।
প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে মনিরুল ঢাকার আমুলিয়া মডেল টাউনে ৭ দশমিক ৫ শতাংশ জমি (দলিলমূল্য ৯ লাখ ৩৩ হাজার টাকা) এবং দারুসসালাম এলাকায় ২,১৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট (দলিলমূল্য ৪২ লাখ ২৫ হাজার টাকা) কিনেন। তবে আদালতের নির্দেশে মোট ৭৬ লাখ টাকার এই সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি সিআইডি বাদী হয়ে বাড্ডা থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করে। মামলায় অভিযোগে বলা হয়, মনিরুল ফেসবুকভিত্তিক প্রতারণার মাধ্যমে ২৪ লাখ ৭৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর তদন্তে প্রতারণা ও অর্থপাচারের সুস্পষ্ট প্রমাণ মেলায় সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করা হয় এবং আদালত মঞ্জুর করেন।
সিআইডি জানায়, প্রতারণা চক্রে কারা জড়িত, কারা সহযোগী–এসব খতিয়ে দেখা হচ্ছে।
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত

রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি
এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি
জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রক্রিয়ায় এটি এক ঐতিহাসিক মাইলফলক, যাকে পরিভাষায় বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।