Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৪: ২৫
প্রাণঘাতী অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল জাপান

যুদ্ধবিমানসহ প্রাণঘাতী অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী সংবিধানে একটি বড় পরিবর্তন।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রী এ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তবে জাপান এখন থেকে কোন কোন অস্ত্র রপ্তানি করবে তা নির্দিষ্ট করে জানাননি।

তবে জাপানি সংবাদপত্রগুলো জানিয়েছে, এই পরিবর্তনের ফলে জাপান অন্য দেশের কাছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বিক্রি করতে পারবে। জাপান ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার জন্য এসব যুদ্ধ উপকরণ তৈরি করতে চুক্তিবদ্ধ হয়েছে।

তাকাইচি বলেছেন, “এই সংশোধনীর ফলে নীতিগতভাবে সব প্রতিরক্ষা উপকরণ হস্তান্তর করা সম্ভব হবে। তবে যেসব দেশ জাতিসংঘ সনদ অনুযায়ী এসব ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ, তারাই গ্রাহক হিসেবে সীমাবদ্ধ থাকবে। ক্রমবর্ধমান গুরুতর নিরাপত্তা পরিস্থিতিতে একক কোনো দেশই এখন একা তার নিজের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে পারছে না।”

Advertisement
Advertisement
Advertisement

জাপানের চুনিচি সংবাদপত্র জানিয়েছে, এই পরিবর্তনের ফলে অন্তত ১৭টি দেশ জাপানের তৈরি করা অস্ত্র কেনার সুযোগ পাবে। তবে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আরও দেশ সম্ভবত এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে।

পেন্টাগনে অন্তর্দ্বন্দ্ব: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিপজ্জনক নেতৃত্ব সংকটamerica

জাপানের আসাহি সংবাদপত্র জানিয়েছে, ১৯৬৭ সালে প্রণীত ও ১৯৭৬ সালে কার্যকর করা পূর্ববতী নীতিগুলোতে জাপানের সামরিক রপ্তানিকে নজরদারি ও মাইন অপসারণের মতো কাজে ব্যবহার হওয়া প্রাণঘাতী নয় এমন যুদ্ধ উপকরণের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল।

আসাহি আরও জানিয়েছে, যেখানে বর্তমানে যুদ্ধ চলছে সেসব দেশে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে এখনও বিধিনিষেধ আরোপ করে রেখেছে জাপান। তবে জাপানের জাতীয় নিরাপত্তার প্রয়োজনগুলো বিবেচনায় নিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ এই বিধিনিষেধে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে চুনিচি জানিয়েছে, জাপানের তৈরি অস্ত্র কিনতে আগ্রহী দেশগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া।

সম্প্রতি জাপান ও অস্ট্রেলিয়া ৭০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে। এই চুক্তির অধীনে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ক্রয়াদেশ দেওয়া ১১টি যুদ্ধজাহাজের মধ্যে প্রথম তিনটি তৈরি করেছে জাপানের ভারী শিল্প প্রতিষ্ঠান মিতসুবিশি। অস্ট্রেলিয়ার সঙ্গে ওই চুক্তির পর জাপান তাদের শান্তিবাদী নীতি পরিবর্তন করে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির পদক্ষেপ নিল।

বিষয়: যুদ্ধবিমানপ্রধানমন্ত্রীঅস্ত্রজাপানক্ষেপণাস্ত্রনিষেধাজ্ঞাপ্রতিরক্ষা মন্ত্রণালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।