Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৬২ শটেও হলো না গোল, বিশ্বকাপ শেষ তুরস্কের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২: ৪৯
৬২ শটেও হলো না গোল, বিশ্বকাপ শেষ তুরস্কের

বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে দেখা হচ্ছিল তুরস্ককে। তবে প্রথম দুই ম্যাচেই দলটি উপহার দিয়েছে হতাশাজনক ফুটবল। প্যারাগুয়ের কাছে হেরে তাই এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্ব থেকেই।

Advertisement

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় তুরস্ক। যুক্তরাষ্ট্র দুই ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে পরের রাইন্ড নিশ্চিত করায় টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে অন্তত ড্র করতে হত তুর্কিদের।

তবে ১০ জনের প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে শেষ হয়ে গেছে সেই আশা। আক্রমণের ব্যর্থতাই এখানে মুখ্য। দুই ম্যাচ মিলে গোলের জন্য ৬২টি শট নিলেও একটি গোলও যে করতে পারেনি তারা।

ম্যাচ শেষে অকপটে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড আর্দা গুলার, “তুর্কির জনগণের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমার ক্যারিয়ারে বাকি সময়ে আমি সামর্থ্যের পুরোটা দিয়ে চেষ্টা করব সবাইকে এই বিশ্বকাপ ভুলিয়ে দিতে। আমরা সবাই বড় ক্লাবে খেলি। তাই আমাদের উচিত ছিল মাঠে সেটার প্রতিফলন ঘটানোর, যা আমরা পারিনি।”

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচের মাত্র দুই মিনিটেই লিড নেয় প্যারাগুয়ে। বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে বল জালে পাঠান মিডফিল্ডার মাতিয়াস গালারসা।

তবে এই গোল ছাপিয়ে আলোচনার বিষয় হয়েছেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে কথা বলার কারণে তাকে লাল কার্ড দেখতে হয়। এবারের বিশ্বকাপ দিয়েই ফিফা এই নিয়মটি চালু করেছে।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে ছিল বাড়তি চাপ। ফলে কয়েকবারই খেলোয়াড়দের মধ্যে কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে প্যারাগুয়ের বিপক্ষে আক্রমণের ঢেউ তুললেও কাজের কাজ, অর্থাৎ গোলের দেখা আর পায়নি তুরস্ক। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাই নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামতে হবে তাদের।

বিষয়: তুরস্ক২০২৬ বিশ্বকাপফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ফিফাপ্যারাগুয়ে
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।