Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪
নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ
নগদের লোগো

থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ শেয়ার ফ্রিজের এ আবেদনটি করেছিলেন।

আদালতে পেশ করা দুদকের আবেদনে বলা হয়, অননুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সরকারি ভাতার অর্থ বের করে নেওয়া, বৈধ চ্যানেল ছাড়া বৈদেশিক মুদ্রা না এনে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে শেয়ার হস্তান্তর, জিরো কুপন বন্ডের অর্থ দিয়ে বিদেশি ঋণ পরিশোধ, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বর্তমানে অনুসন্ধান চলছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করা সরকারি ভাতার অব্যবহৃত অর্থ সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে ২৪ হাজার ১৫৯টি ভুয়া উদ্যোক্তা ওয়ালেটে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে তা ৬৪৮টি ভুয়া ডিএসও এবং ৩৪টি অননুমোদিত ডিস্ট্রিবিউটরের ব্যাংক হিসাবের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি জানায়, এই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ১ হাজার ৭০৬ কোটি ৩৮ লাখ ৫৪ হাজার ২২৯ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। আত্মসাৎ করা অর্থের একটি অংশ বিভিন্ন ব্যাংক হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের ১৬ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ১২৭টি শেয়ার কেনায় ব্যবহার করা হয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বর্তমানে এসব শেয়ার বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন এবং লব্ধ অর্থ বিদেশে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান ও নাগরিকরা এসব শেয়ার কেনার জন্য বিদেশ থেকে বৈধ উপায়ে অর্থ এনেছেন—এমন প্রমাণ অনুসন্ধানে মেলেনি।

এ অবস্থায় অনুসন্ধান শেষ হওয়ার আগে যেন শেয়ারগুলো কোনোভাবে বিক্রি বা হস্তান্তর হতে না পারে, সে জন্য রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি রোধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক বিধিমালা অনুযায়ী শেয়ারগুলো ফ্রিজ করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়: দুর্নীতি দমন কমিশন (দুদক)আদালতঅপরাধ
সর্বশেষ
  • ১

    জাতিসংঘ প্রস্তাবিত নতুন মানচিত্র: জাপান, ভারত ও ইউক্রেন কেন অস্বস্তিতে?

  • ২

    পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

  • ৩

    মোদির নৈশভোজে কেন যোগ দেননি সি

  • ৪

    আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

  • ৫

    ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসব

সম্পর্কিত
  • পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। সে সময় লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

  • আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

    আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ: হাইকোর্ট

    আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ধর্মঘট ও হরতাল ডাকাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

  • ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, আসকের নিন্দা

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, আসকের নিন্দা

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য ডেকে নিয়ে তিতাস নদীতে দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিন্দা জানিয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

  • সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

    সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

    সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।