
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রধান ও আসামির বক্তব্য প্রচারে গণমাধ্যমকর্মীদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এমন প্রশ্ন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিষ্কার বক্তব্য দিয়েছে এবং আদালতেরও নিষেধাজ্ঞা রয়েছে। একজন সন্দেহভাজন অপরাধী এবং ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রধানের বক্তব্য প্রচার করতে সাংবাদিকদের মনে চায় কি না- সেই প্রশ্ন থেকেই যায়।’’
ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তবে চরম উদ্বেগের বিষয় হলো, সামান্য জলাবদ্ধতা হলেই কেন্দ্রটি পানিতে তলিয়ে যায়। স্থানটি যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কারের জন্য শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব বৃদ্ধি পাওয়ার বিষয় তুলে ধরে ইয়াসের খান বলেন, ‘‘এ বিষয়ে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। অপতথ্য ও মিথ্যা প্রচার বন্ধ করতে এবং সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় বিভিন্ন প্রশিক্ষণমূলক প্রকল্প হাতে নিয়েছে, বিশেষ করে অনলাইন মিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটর বা রিলস নির্মাতাদের জন্য।’’
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।