
ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতার সমাবেশ বাতিল
কংগ্রেসে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তায়েবের শুক্রবার ফ্লোরিডার আসন্ন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিন প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল।

কাদিয়ানীদের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের প্রকাশনাসমূহ বাজেয়াপ্ত করার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
মুফতি আবদুল মালেক বলেন, “ওজু করতে গেলাম, সেখানে আরএফএলের লোটা, এটা কাদিয়ানীদের পণ্য কি না? তো আপনি নবীর শিক্ষা মোতাবেক নামাজ আদায় করবেন, ওজু করবেন। কাদিয়ানী লোটার মধ্যে পানি ভরে ওজু করতেছেন। এটা কি ঈমানী চেতনা? ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, কাদিয়ানীদের সকল পণ্য বয়কট করতে হবে।”
তিনি বলেন, “কাদিয়ানীদের অনেক পণ্য কিছু আরএফএল, কিছু প্রাণ। কিছু ছোট করে প্রাণ-আরএফএল লিখে রাখে আর বড় বড় অন্য নাম লেখে। তাদের কোম্পানির বিভিন্ন শাখা আছে বিভিন্ন নাম আছে৷ সবগুলো জেনে সচেতন হতে হবে।”
মুফতি আবদুল মালেক বলেন, “কাদিয়ানীরা আল্লাহ বিদ্রোহী, আখেরি নবী বিদ্রোহী। ইসলামের, দেশের ও মুসলিম বিশ্বের দুশমন। কাদিয়ানীরা শুধু আখেরি নবী হিসেবে হযরত মুহাম্মদ (সা.) কে অস্বীকার করে না। তারা পুরো ইসলামকে অস্বীকার করে৷”
তিনি বলেন, “কাদিয়ানীদের ধর্ম ইসলাম না। তারা নবীজীর নাম ব্যবহার করে, ইসলামের দাওয়াত দেওয়ার পরিভাষা ব্যবহার করে মুসলিম উম্মার সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।”

কংগ্রেসে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তায়েবের শুক্রবার ফ্লোরিডার আসন্ন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিন প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল।

সি চিনপিং দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এবং মাউমেরে বন্দরের টার্মিনাল অবকাঠামো ভেঙে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।

দেশে হাম ও হামের উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা গেছে ৭৯৮টি শিশুর শরীরে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সকাল ৮টা পর্যন্