
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর বিস্ফোরণ তিনটি ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জগন্নাথ হলের গেটের সামনে প্রথম বিস্ফোরণ দুটি ঘটে। পরে রাত ১১টা ৪৫ মিনিটের দিকে টিএসসি মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ঢাবির প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা ঘটনার বিষয়ে অবগত হয়েছেন তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, “ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে ধোঁয়া দেখতে পাওয়া গেছে।”
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি
মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি কেবল ‘সম্ভাব্য’ পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।