Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
ফ্রান্স ১ : ০ প্যারাগুয়ে

মেসির পেছনেই এমবাপ্পে, ফ্রান্স শেষ আটে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৬: ৩৪
মেসির পেছনেই এমবাপ্পে, ফ্রান্স শেষ আটে

অন্য সব কিছু বাদ দিন, প্যারাগুয়ে কীভাবে এই ম্যাচে কোনো হলুদ কার্ড দেখল না, সেটা একটা বড় ধাঁধা হয়ে থাকবে।

Advertisement

ফিলাডেলফিয়ার প্রায় ৩৮ ডিগ্রি গরমে তপ্ত দিনের রোদে আর যা-ই হোক, ফুটবলটা ঠিক জমে ওঠার কথা না। তারওপর একদিকে যখন প্যারাগুয়ের মতো দল, নিজেরা না খেলে যাদের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষের খেলা নষ্ট করার দিকে…ফুটবল সেখানে ফুল হয়ে ফোটার কোনো কারণ নেই। বিশ্বকাপে আগের চার ম্যাচে ৫৩টি ফাউল করা প্যারাগুয়ে আজ করেছে আরও ১২টি।

রাউন্ড অব সিক্সটিনে আজ কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে তাই কঠিন পরীক্ষাই দিতে হয়েছে। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে এমবাপ্পের গোলই এই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছে। ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো।

প্যারাগুয়ে কতটা অ্যান্টি-ফুটবল খেলেছে, তার একটা প্রমাণ এই যে, ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম সফল পাসের রেকর্ড আজ গড়ে ফেলেছে প্যারাগুয়ে (৯৯)। সফল পাসের হারও (৫৪.১%) সবচেয়ে কম। গুস্তাভো আলফারোর দল ৫-৪-১ ছকে লো ব্লকে ফ্রান্সকে আটকাতে চেষ্টার কমতি রাখেনি। প্রথমার্ধে সফলও বলতে হবে তাদের, ফ্রান্স পোস্টে কোনো শট রাখতে পারেনি। প্যারাগুয়েও পারেনি, তবে সেটা সম্ভবত আলাদা করে বলার আর দরকার পড়ে না।

Advertisement
Advertisement
Advertisement

দুই অর্ধেই অবশ্য দু-একবার করে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই দল। তবে বিরতিতে ড্রেসিংরুমে ঠাণ্ডায় কিছুক্ষণ বসতে পারার কারণে হোক, বা ফিলাডেলফিয়ার স্টেডিয়ামের রোদ সরাসরি মাঠে পড়া থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা সরে যাওয়ার কারণে হোক কিংবা কোচ দিদিয়ের দেশঁর বকুনির কারণে, দ্বিতীয়ার্ধে ফ্রান্স আরেকটু তেড়েফুঁড়ে খেলেছে।

দেজিরে দুয়ে বদলি নামার পর সেই আক্রমণাত্মক ফুটবলের ফলও এসেছে। সরাসরি নয়, পেনাল্টির হাত ধরে। রেফারি প্রথমে ফাউল না দিলেও ভিএআরে দেখে সিদ্ধান্ত বদলান। বক্সে দুয়েকে ফাউল করায় পেনাল্টি পায় ফ্রান্স, যদিও দুয়ে ডাইভ দিয়েছিলেন কি না এ নিয়ে বিতর্ক আছে। তা যা-ই হোক, ৭০ মিনিটে তা থেকে গোল করেন এমবাপ্পে। এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলে (৭) ছুঁয়ে ফেললেন মেসিকে, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে মেসির (২০ গোল) ঠিক এক গোল পেছনেই আছেন এমবাপ্পে।

প্যারাগুয়ে এরপর একটু ফুটবল খেলার চেষ্টা করেছে। কিন্তু তাতে আর লাভ হয়নি। ফ্রান্স তৃপ্ত হতে পারে এই ভেবে যে, রাউন্ড অব থার্টি টু-তে এই ফুটবলেই জার্মানিকে পরাস্ত করা প্যারাগুয়ের অ্যান্টি-ফুটবলের একটা সমাধান আপাতত তারা পেয়েছে। কোয়ার্টার ফাইনালে মরক্কো সেই চেষ্টা করলেও ফ্রান্সের কাছে পরীক্ষাটা অচেনা মনে হবে না আর।

বিষয়: কিলিয়ান এমবাপ্পেফিফা বিশ্বকাপ ২০২৬ফ্রান্স ফুটবলপ্যারাগুয়েলিওনেল মেসি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।