Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

গায়ানায় ১১৬ আরোহী নিয়ে ফেরি ডুবে ৬০ জনের বেশি নিখোঁজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০: ২১
গায়ানায় ১১৬ আরোহী নিয়ে ফেরি ডুবে ৬০ জনের বেশি নিখোঁজ

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১১৬ জন যাত্রী ও নাবিক নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার পর সমুদ্রে নিখোঁজ কয়েক ডজন মানুষের সন্ধানে জোরালো উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১১টায় বিপদসংকেত পাঠানোর পর এমভি বারিমা নামের ফেরিটি গায়ানার রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে যাওয়ার পথে আয়রন পান্ট এলাকার কাছে ডুবে যায়।

গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস রোববার বার্তা সংস্থা এএফপিকে জানান, এ পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে চলমান উদ্ধার অভিযানে আরও মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Advertisement
Advertisement
Advertisement
ফিলিপাইনে সাড়ে ৩ শতাধিক যাত্রী নিয়ে ফেরিডুবি, ১৫ মরদেহ উদ্ধারPCG

গায়ানার জনপথমন্ত্রী হুয়ান এডঘিল জানান, উদ্ধার অভিযানে দেশটির কোস্টগার্ডের পাশাপাশি বেসরকারি জাহাজও অংশ নিচ্ছে।

তিনি বলেন, ফেরিটিতে প্রায় ২৫০টি লাইফ জ্যাকেট, আটটি লাইফবোট এবং অন্য নিরাপত্তা সরঞ্জাম ছিল।

এডঘিল আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে ঘটনাস্থলে একটি চিকিৎসক দল পাঠানো হচ্ছে।

ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “সক্রিয়ভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। আমরা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

তবে কী কারণে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়: নৌকাডুবিদক্ষিণ আমেরিকাউদ্ধারফেরিনিখোঁজ
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ২

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৩

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৪

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ৫

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।