
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
খুলনা নগরীতে ছে্লেধরা সন্দেহে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনার বয়রা রয়ের মহল বড় মসজিদের পাশে ঘটনাটি ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে ওই যুবক মারা যান।
নিহত যুবকের নাম রাজু বিশ্বাস। তিনি ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোডের বাসিন্দা নজরুল বিশ্বাসের ছেলে।
আড়ংঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই সোহাগ বলেন, ছেলেধরা সন্দেহে রাজু বিশ্বাসকে স্থানীয়রা পেটাচ্ছে—এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এখনও পর্যন্ত এ ঘটনায় কেউ আটক বা কোনো মামলা হয়নি।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন

নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।