
ঝালকাঠিতে ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।

খুলনা নগরীর তেলীগাতি এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে। এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয়কে (২৯) আটক করেছে। ঘটনাস্থল থেকে পিকআপটিও জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ওই ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ওই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।

গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণা দল তাদের টিকটক পেজে টেইলর সুইফটের দুটি গান ব্যবহার করে। এর একটিতে সুইফটের গানের কথার সঙ্গে মিল রেখে একটি ক্যাপশন দেওয়া হয়েছিল।

দেশে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, তারা একটি ড্রোন দিয়ে শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে জাজান ও লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবুতেও আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছিল হুতিরা।