
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
নারায়ণগঞ্জে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদক ব্যবসার বিরোধেই তাকে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুভ দাসের বাড়ি চাঁদপুরের মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে শুভ দাসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘‘নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৪ থেকে ৫টি মামলা রয়েছে। মরদেহ তল্লাশি করেও বেশ কিছু ইয়াবা পাওয়া গেছে।’’
প্রাথমিক ধারণা থেকে তারেক আল মেহেদী বলেন, ‘‘মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’ তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা-পুলিশের অন্তত ৫ সদস্য আহত
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৫ জন সদস্য।

সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান
হঠাৎ অসুস্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি
বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।