Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০: ০৯
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টি ব্যবসায়িক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।

Advertisement
Advertisement
Advertisement

নতুন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আসা ৯৯ দশমিক ৪ শতাংশ আমদানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে। তবে তেল, গ্যাস, সার ও নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যকে এই ছাড়ের তালিকায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রিটেন, ভারত, পাকিস্তান ও কানাডাসহ বেশ কিছু দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। বিশেষ করে চীনের বিরুদ্ধে উইঘুর সংখ্যালঘুদের বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করার অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, মানবাধিকার লঙ্ঘন ও অসৎ বাণিজ্য রোধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। বাণিজ্য অংশীদারদেরও একই নীতি অনুসরণের সময় এসেছে।”

Advertisement
Advertisement
Advertisement

গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের কিছু শুল্ক বাতিল করার পর ১৫০ দিনের জন্য যে অস্থায়ী ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে। নতুন ঘোষিত এই শুল্ক ঠিক সেই মুহূর্ত থেকেই কার্যকর হবে। তবে ২৮ জুলাইয়ের আগে পরিবহনাধীন থাকা পণ্যগুলো এই শুল্ক ছাড়ের সুবিধা পাবে।

যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্তে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল ও নরওয়ে এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে, কানাডা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছে।

বিষয়: বাংলাদেশব্রাজিলকানাডাশুল্কআর্জেন্টিনা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক