Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪: ১৪
নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল
আদালতে সোলায়মান সেলিম। ফাইল ছবি

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা ও বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য হাজী সেলিমপুত্র সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

এসময় দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মক্কা চুক্তি: বাংলাদেশের জন্য কতটা সুরক্ষা আর কতটা ঝুঁকিturkey pakistan pact

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীরা হামলা চালায়। অভিযানকালে সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে মকবুল হোসেন নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) স্ব-পদে দায়িত্বে থেকে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থ সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন। উভয়েই বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। আদালত শুনানি শেষে পল্টন থানার এ মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

বিষয়: বাংলাদেশঅপরাধবিএনপিআদালত
সর্বশেষ
  • ১

    সরকার বদলালেই বদলে যায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, কী ক্ষতি হয়

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

  • ৩

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

  • ৪

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

  • ৫

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

সম্পর্কিত
  • খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শেখপাড়া নবীনগর এলাকার তনু সরদার ও শেখপাড়ার ইব্রাহিম হোসেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

  • মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    হাটহাজারীতে মায়ের শেষকৃত্য শেষে কারাগারে ফেরানো হলো প্যারোলে মুক্তি পাওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে চিন্ময় কৃঞ্চকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে চরচাকে জানান সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। এর আগে বৃহস্পতিব

  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।