Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৫ সেপ্টেম্বর, ২০২৬
০৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
প্রথমার্ধ শেষে/ আর্জেন্টিনা ১-০ অস্ট্রিয়া

সবচেয়ে খারাপ মেসি, সবার সেরাও মেসি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০: ০১
সবচেয়ে খারাপ মেসি, সবার সেরাও মেসি

এক গোল পেলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়ার হাতছানি তার সামনে। নবম মিনিটে পেনাল্টি পেল আর্জেন্টিনা। অবধারিতভাবেই শট নিতে গেলেন লিওনেল মেসি। ডালাসের গ্যালারি ছাড়িয়ে পুরো বিশ্ব উন্মুখ হয়ে ছিল মুহূর্তটার সাক্ষী হওয়ার।

Advertisement
Advertisement
Advertisement

একটা রেকর্ডের সাক্ষী তারা হলো বটে! তবে মেসির জন্য রেকর্ডটা অস্বস্তির। পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড! বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টিতে গোল করতে ব্যর্থ মেসিই এখন এককভাবে বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সবচেয়ে বেশি মিস করার রেকর্ডধারী!

সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়ার রেকর্ডও (৭) মেসিরই।

এরপর আরও দুবার গোলের কাছে গিয়েছিলেন মেসি। কিন্তু কখনো অস্ট্রিয়ার গোলকিপার, কখনো ডিফেন্ডারের পা বাধা হয়ে দাঁড়াল তার গোলের পথে। আর্জেন্টিনা সমর্থকেরা বুঝি তখন প্রমাদ গুনছিলেন। সে সময়টা, একেবারে নির্দিষ্ট করে বললে প্রথমার্ধের মাঝামাঝিতে পানি পানের বিরতি পর্যন্ত সময়টাতে মেসিও ছিলেন নিষ্প্রভ, আর্জেন্টিনাও ভালো খেলতে পারছিল না। অস্ট্রিয়া তার চেনা ঢংয়ে প্রচন্ড গতিতে প্রেসিং করে গেছে, আর্জেন্টিনাও ছন্দ খুঁজে পাচ্ছিল না। তাতে এমন হচ্ছিল যে, যেন সেকেন্ড ত্রিশেকও কোনো দল বল পায়ে রাখতে পারছিল না। এর আগেই হয় ভুল পাস, নয়তো কোনো ধাক্কাধাক্কি বা ট্যাকলের দেখা মিলছিল।

Advertisement
Advertisement
Advertisement

প্রথমার্ধটাকেই দুই অর্ধে ভাগ করে দেওয়া পানি পানের বিরতির আগের কথা সেসব।

বিরতির পর আর্জেন্টিনার পাসিং গেইম শুরু হলো। দে পল, ম্যাকঅ্যালিস্টারদের পায়ে মাকড়সার জাল বিছাতে শুরু করল আর্জেন্টিনার পাসিং। অস্ট্রিয়া পিছু হটতে বাধ্য হলো। মেসি খেলায় আরও সম্পৃক্ত হতে শুরু করলেন।

আর্জেন্টিনার অতটুকুই দরকার ছিল।

ঘড়িতে সময় তখন ৩৮ মিনিট। মাঝমাঠে বল পেলেন মেসি। বাড়িয়ে দিলেন সামনে। বল গেল বাঁ দিকে মেদিনার পায়ে। বক্সের দিকে কাটব্যাক করলেন মেদিনা। বলের গতিপথে দাঁড়িয়ে আলমাদা, মেসি ঠিক একই রেখায় আরেকটু পেছনে, বক্সের ঠিক মাথায়। আলমাদা দারুণ খেল দেখালেন কিছুই না করে! বলটা ধরবেন মনে হচ্ছিল, শেষ মুহূর্তে বলে স্পর্শ না করেই ছেড়ে দিলেন। বল মেসির পায়ে!

এবং ডালাসের গ্যালারি ছাড়িয়ে পুরো বিশ্ব সাক্ষী হলো সেই রেকর্ডের, যার অপেক্ষা শুরু ম্যাচের নবম মিনিট থেকে।

বল মেসির পায়ে গেল। এবং জাদুকরী বাঁ পা আরেকবার খেল দেখাল! বক্সের বাইরে থেকেই প্রথম স্পর্শে বাঁ পায়ের বাঁকানো শট। এবার আর ভুল নয়। অস্ট্রিয়ান গোলকিপারের সাধ্য হলো না সে শট ঠেকানোর।

মেসি বনে গেলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। মেসি ১৭! জার্মানির মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল নিয়ে নেমে গেলেন দুই নম্বরে।

রেকর্ড গড়ার জন্য বুঝি পেনাল্টিটা ঠিক পছন্দ হচ্ছিল না আর্জেন্টাইন ফরোয়ার্ডের! ট্রেডমার্ক মেসি গোলেই এল রেকর্ড।

বিরতিতে মেসির ওই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।

বিষয়: লিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবলআর্জেন্টিনা ম্যাচফিফা বিশ্বকাপ ২০২৬
সর্বশেষ
  • ১

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

  • ২

    ‘কোনো কালো গাড়িতে তাকে কেউ পিকআপ করেছিল কি না?’

  • ৩

    প্রযুক্তি, উদ্ভাবন ও ভবিষ্যতের সমাজ

  • ৪

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • ৫

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

সম্পর্কিত
  • কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

    ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

  • ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    ট্রাম্পের দুই বিশেষ দূত মস্কোয়

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণের পর রুশ কূটনীতিক কিরিল দিমিত্রিয়েভ তাদের স্বাগত জানান।ট্রাম্পের এই দুই বিশেষ মস্কোয় বৈঠক করবেন। এরপর আগামীকাল রোববার তারা কিয়েভ

  • ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের নতুন প্রস্তাব

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ঘোষণা করেছেন, তার দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর দীর্ঘদিনের প্রত্যাশিত এই কূটনৈতিক মিশনটি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।