Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৮
হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, ২১৮ কোটি টাকার চেক উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ফয়সালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানিয়েছে, ফয়সালের স্ত্রী, বান্ধবী এবং বাবা-মায়ের কাছ থেকে তার সই করা ২১৮ কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে দুটি বিদেশি পিস্তলের ম্যাগজিন এবং মোবাইলফোন-ট্যাবসহ অসংখ্য ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

এর আগে, ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে শ্যুটার ফয়সালের স্ত্রী-শ্যালককে গ্রেপ্তার করে র‍্যাব। একইসঙ্গে ফয়সালের মোবাইলের কললিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
হাদির ওপর হামলা: মোটরসাইকেল নম্বর শনাক্তে ভুল, যেভাবে রিমান্ডে হান্নানcourt

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, “একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা আমরা উদ্ধার করেছি। সবগুলোতেই ফয়সালের স্বাক্ষর রয়েছে। তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফয়সাল তার পরিবারের সদস্যেদের দিয়ে গেছে। সবদিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফয়সালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে। তাই তাদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।”

গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

বিষয়: অস্ত্রগুলিবিদ্ধঢাকাউদ্ধারগ্রেপ্তারওসমান হাদিগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

  • ২

    ঘরোয়া লিগের মান উন্নয়নে বাফুফের কোনো উদ্যোগ নেই

  • ৩

    ককরোচরা ভারতের রাজনীতিতে নতুন কী দিল

  • ৪

    ‘সুযোগ পাইলে সব বেইচা দেশ থেকে ভাইগা যাইতাম, পাচ্ছি না’

  • ৫

    অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় কেন আইনশৃঙখলা রক্ষায় সেনাবাহিনীর প্রয়োজন হলো?

সম্পর্কিত
  • ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ

    গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

  • নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনে

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।

  • বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    বিগ ব্যাশে আবারও হোবার্টের জার্সিতেই রিশাদ

    নিজের অভিষেক মৌসুমেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাতে মুগ্ধ হয়ে আরও এক মৌসুমের জন্য তাকে ধরে রেখেছে হোবার্ট হ্যারিকেনস। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা দুই আসরে খেলতে যাচ্ছেন রিশাদ। আর

  • জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

    রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার এক চালক।