
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্য, সংখ্যা ১০০ ছাড়াল
নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচি ‘কান’-এ সৌদি আরব এবং তুরস্ক যৌথ বিনিয়োগের বিষয়টি বিবেচনা করছে এবং এই বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদে এ তথ্য জানা গেছে।
মিসর ও সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের এরদোয়ান বলেন, “আমরা সৌদি আরবের সাথে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করছি এবং আমরা এগুলোকে আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “সৌদি আরবের সাথে একটি যৌথ বিনিয়োগের বিষয় বিবেচনাধীন রয়েছে এবং এই ‘কান’ প্রকল্পে বিনিয়োগ যেকোনো মুহূর্তে বাস্তবায়িত হতে পারে।”
তুরস্ক ২০১০ সাল থেকে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ চালিয়ে আসছে। তবে ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ফলে যুক্তরাষ্ট্র তুরস্ককে তাদের এফ-৩৫ প্রোগ্রাম থেকে বাদ দেয় এবং মার্কিন কংগ্রেস দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই তুরস্কের এই যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা আরও গতি পায়।
'কান' প্রকল্পটি অত্যন্ত ব্যয়বহুল হিসেবে বিবেচিত, যার ফলে আঙ্কারা বর্তমানে এই প্রকল্পে আন্তর্জাতিক অংশীদার খুঁজছে।
গত জুন মাসে ইন্দোনেশিয়া ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তির মাধ্যমে ৪৮টি ‘কান’ যুদ্ধবিমান কেনার জন্য সই করেছে। ১০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় কানের নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ ইন্দোনেশিয়ায় যৌথভাবে উৎপাদনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
কাতার এবং আজারবাইজানসহ অন্যান্য দেশগুলোও এই বিমানটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে কান প্রথম সফল উড্ডয়ন করে। কান প্রোগ্রামের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই এই বিমানের জন্য বর্তমানে সম্পূর্ণ দেশীয় ইঞ্জিন তৈরির কাজ করছে।
টিএআই ২০২৮ সালের শেষ দিকে তুর্কি বিমান বাহিনীর কাছে প্রথম কান যুদ্ধবিমান হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন এই সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ১০টি ‘কান ব্লক-১’ যুদ্ধবিমান ২০৩০ থেকে ২০৩৩ সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “চোর সন্দেহে এক যুবককে মারধর করে হত্যা করা হয়েছে।”

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে এর বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্

ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্র