Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১: ৩৮
খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন
প্রতীকী ছবি

খুলনা নগরীর লবণচরা থানা এলাকার ৮০ বিঘায় একই দিনে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনকে গুলি ও ছুরিকাঘাত করা হয়েছে এবং অপরজনকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত দুজন হলেন ৮০ বিঘা এলাকার বাসিন্দা খোকনের ছেলে মো. মনজুরুল ইসলাম এবং একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে হরিণটানা ৮০ বিঘা এলাকার একটি বালুর মাঠে স্থানীয়রা ফুটবল খেলার আয়োজন করে। খেলা শেষে ভুক্তভোগী মনজুরুল ইসলামের সঙ্গে ওই এলাকার একটি ‘কিশোর গ্যাং’-এর প্রধান সাইফির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফি ছুরি দিয়ে মনজুরুলের পেটে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এরপর তার বাম পায়ে একটি গুলি করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজPresidential-Election

অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৮টার দিকে ৮০ বিঘা বালুর মাঠ থেকে প্রায় ২০০ থেকে ৩০০ ফুট দূরে নাজমুলের মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, ঘটনার পর পরই সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। তারা এলেই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।

সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লবণচরা এলাকা থেকে দুজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরজনের মরদেহ সিআইডি টিম পৌঁছানোর পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়: বাংলাদেশখুলনাঅপরাধপুলিশহত্যা
Advertisement
সর্বশেষ
  • ১

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ২

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৩

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৪

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

  • ৫

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।