
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভারতের আসাম–পশ্চিমবঙ্গ–মণিপুরের জনগণের দায়িত্ব নিতে ‘বাংলাদেশ সক্ষম’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ সোমবার বিকেলে শাহবাগে এক সমাবেশে তিনি বলেন, “ভারতের যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে এসেছেন, উনি ভারতের ১৬০ কোটির সাথে বাংলাদেশের ২০ কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, বাংলাদেশের ১৮ থেকে ২০ কোটি জনতা, পশ্চিমবঙ্গের ১০ থেকে ১২ কোটি জনতা, আসামের দেড় থেকে দুই কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখন্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে; সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি ৩২ থেকে ৩৫ কোটি-জনতারও আমরা দায়িত্ব নিতে সক্ষম, এবং আমরা দায়িত্ব নিতে চাই।”
ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সমাবেশে ‘অখণ্ড ভারত’ নিয়ে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
ভারতের উদ্দেশে নাসীরুদ্দীন আরও বলেন, “যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও, যে অভিন্ন আকাশের স্বপ্নভঙ্গ তোমরা করেছ ১৯৪৭ সালে। যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা একই জলে, একই বাড়িতে বসবাস করে এখানে থাকব। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলে।”
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁদ বলেন, “দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বাংলাদেশের জনগণ যেভাবে পুশইন প্রতিহত করছে, লুঙ্গি পরে যেভাবে সীমান্ত পাহারা দিচ্ছে, এটা দীনেশ ত্রিবেদীর ধারণা নেই। তাই তিনি বাংলাদেশকে ভারতের সঙ্গে একাত্ম করে চিন্তা করছেন। আমাদের আণবিক বোমা নেই। আপনারা আমাদের সঙ্গে লড়াই করতে আসুন, বাংলাদেশের প্রতিটি লুঙ্গি পরা মানুষ এক একটি আণবিক বোমা। একে পরাজিত করার কোনো শক্তি নেই।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি থেকে ফেরত আসা নিয়ে প্রতিক্রিয়ায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “বাংলাদেশের জনগণকে বোঝা দরকার আজকে সীমান্ত হত্যা, পুশইনের নামে যা যা চলছে, অথবা বাংলাদেশে একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং করা হয়েছে। এটা নতুন কোনো ঘটনা না।”

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আসক।

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১০
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ শিশু।