সিলেট প্রতিনিধি

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে কাজে ফিরবেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। আজ রোববার এই ঘোষণা আসে তাদের পক্ষ থেকে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে রোগীর স্বজনদের ক্ষোভে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আজ রোববার টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত ছিল। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
আজ রোববার দুপুরে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ফের বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক চলছিল।
এ ব্যাপারে ইন্টার্ন সাদিকুর রহমান সাদি বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তার নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি তুলে ধরেছি। আশা করছি, এসব দাবি বাস্তবায়ন করা হবে। তবে চিকিৎসার জন্য মানসিক প্রস্তুতির দরকার আছে। তাই, ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে কাজে যোগাদান করব আমরা।”
এর আগে রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ৭ দফা দাবি উপস্থাপন করেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে বৈঠক শেষে ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “ইন্টার্ন চিকিৎকরা আমাদের অনুরোধ মেনে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। আমরাও তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।”

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র