Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

সাড়ে ১০ ঘণ্টা পর ডিবি হেফাজত থেকে বাসায় ফিরলেন সাংবাদিক সোহেল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২: ০৩
সাড়ে ১০ ঘণ্টা পর ডিবি হেফাজত থেকে বাসায় ফিরলেন সাংবাদিক সোহেল

ডিবি প্রধান কথা বলবেন- এই কারণ দেখিয়ে মধ্যরাতে তুলে নেওয়া সাংবাদিক মিজানুর রহমান সোহেল বাসায় ফিরেছেন।

Advertisement

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক সোহেল নিজেই। সোহেল দাবি করেন, সরকারের একজন উপদেষ্টার ইশারায় তাকে আটক করা হয়েছিল।

নিজের ভেরিফায়েডে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে সোহেল লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে।’’

দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক সোহেল দাবি করেন, ‘‘গত রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন, এই অজুহাতে ৫/৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে আসামীর খাতায় আমার নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে রেখে গারদে আসামীদের সাথে আমাকে রাখা হয়। কিন্তু কেন আমাকে আটক করা হলো? তা আমি যেমন জানতাম না, তেমনি যারা আমাকে তুলে এনেছিলেন বা ডিবির উর্দ্ধতন কর্মকর্তারাও কিছু বলতে পারেননি। দীর্ঘ সময় পর বুঝতে পারলাম, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। আমার সাথে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়। তিনি এখনও ডিবি কার্যালয়ে আছেন।’’

Advertisement
Advertisement
Advertisement

সোহেল বলেন, ‘‘আজ (বুধবার) ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) নিয়ে ডিআরইউতে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রেস কনফারেন্স করার কথা ছিল। আমি সেখানে ছিলাম মিডিয়া পরামর্শক। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল। কিন্তু তাদের জন্য আফসোস, যে উদ্দেশ্যে তারা প্রেস কনফারেন্স বন্ধ করতে চাইল সেটা দেশের সবাই জেনে গেল।’’

এক উপদেষ্টার বন্ধুদের জন্য এসব হচ্ছে জানিয়ে সোহেল বলেন, ‘‘দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে এনইআইআর স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা নিশ্চিত করতে দেশে প্রতিযোগিতা কমিশনও রয়েছে। অথচ মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসীসহ অনেকেই বিপদে পড়বেন। একটা চেইন ভেঙে পড়বে। অনেক ব্যবসায়ী পথে বসে যাবে। জেনে রাখা ভালো, এই ৯ জনের একজন ওই উপদেষ্টার স্কুল-বন্ধু।’’

‘‘একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিতে হলো? যারা মুখে ‘বাকস্বাধীনতা’র বুলি আওড়ান, তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? মগের মুল্লুকে এই কি তবে বাকস্বাধীনতার বাস্তব চিত্র?’’

যারা আটকের পর তার মুক্তির জন্য আওয়াজ তুলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোহেল বলেন, ‘‘আমাকে আটক করার ঘটনা জানাজানি হতেই বহু শুভাকাঙ্ক্ষী, ভাই, বন্ধু, সহকর্মী উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকেই খবর নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সংবাদ প্রকাশ করেছেন। তাদের এই সমর্থন ও আওয়াজের কারণেই আমি দ্রুত মুক্তি পেয়েছি বলে বিশ্বাস করি। যারা আমার পাশে ছিলেন তাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা।’’

বিষয়: গোয়েন্দা পুলিশপুলিশসরকারডিবিসাংবাদিক
Advertisement
সর্বশেষ
  • ১

    বারানসি: মোদির আসনে হারল বিজেপি

  • ২

    ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন

  • ৩

    ‘মাদ্রাসা থেকে যেন পালাতে না পারে তাই হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে’

  • ৪

    রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • ৫

    ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা

সম্পর্কিত
  • রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

    রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা

    ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা

    ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।

  • নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তার বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের আন্দোলনের মধ্যেই ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল । তবে চুয়েটের অন্য ১১টি বিভাগে ক্লাস শুরু হয়নি।