Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরাজ শেখ গুম, তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৩: ৫৫
মিরাজ শেখ গুম, তদন্তের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

কোস্ট গার্ড হেফাজতে নেওয়ার পর ৩০ বছর বয়সী মিরাজ শেখের গুম হওয়ার ঘটনা তদন্তে আদালতের নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটির মতে, গত দুই বছরের মধ্যে এটিই বাংলাদেশে প্রথম কোনো গুমের ঘটনা।

একই সঙ্গে গুম প্রতিরোধে গৃহীত সংস্কার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া অফিসার লেফট্যানেন্ট কমান্ডার মাহবুব হোসেন মিরাজকে আটক করার বিষয়টি বারবার অস্বীকার করেছেন।

‘গুমের ঘটনার ৬৭ শতাংশে র‍্যাবসহ রাষ্ট্রীয় সংস্থা জড়িত’amnesty-international

তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, মিরাজের বিষয়ে কোস্ট গার্ডের কাছে কোনো তথ্য নেই।

এইচআরডব্লিউ জানিয়েছে, এই ঘটনাটি ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া পূর্ববর্তী সরকারের আমলের চর্চাগুলোকেই মনে করিয়ে দেয়।

সংস্থাটি বলেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের পর নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার দায়িত্ব গ্রহণ করেই অন্তর্বর্তী সরকারের সেই জবাবদিহিতা সংক্রান্ত কাঠামোটি ভেঙে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিশন ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা নথিবদ্ধ করেছিল, যার মধ্যে অন্তত ২৫১ জন ব্যক্তি আর কখনোই ফিরে আসেননি।

বিষয়: বিএনপিবাংলাদেশ কোস্ট গার্ডএইচআরডব্লিউর প্রতিবেদনএইচআরডব্লিউগুম
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক