
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চলতি মৌসুমে বরিশালে তাপমাত্রা ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার বরিশাল আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় গত কয়েকদিন ধরে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে চরম চাপ। ৪১ শয্যার বিপরীতে প্রায় ৩০০ শিশু ভর্তি রয়েছে বলে জানা গেছে। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বর নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। একই সঙ্গে শীতজনিত নানা সমস্যায় ভুগছেন প্রবীণরাও।
আবহাওয়া অফিসের বেলুন মেকার মো. রাফি জানান, আগামী কয়েকদিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তবে আপাতত কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে তিনি জানান।
আবহাওয়া পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ডিসেম্বর ও জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কম থাকে এবং আরও কিছুটা কমতে পারে।
সকালে পুরো বরিশাল জেলা ছিল হালকা কুয়াশায় ঢাকা। সূর্যের দেখা মিলেছে সকাল ১০টার পর। শীতের কারণে হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে।
বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার অটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘’আজ শীত বেশি পড়ছে। ঠান্ডায় হাত-পা জড়ো হয়ে আসছে। শীতের তীব্রতায় গ্রামের হাটবাজার ও শহরে লোকসমাগম কমে গেছে। রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। যাত্রী তেমন একটা পাচ্ছি না। আরও দু-একদিন এমন অবস্থা চললে আয়-রোজগারের অভাবে সংসারে টান পড়বে।‘’

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।