
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তুতি পর্বে মেলেনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের ফিরে পেয়েছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে পেয়েছে ৬ উইকেটের জয়।
আগে ব্যাট করে ডাচ মেয়েরা ২০ ওভারে বোর্ডে জমা করেছিল ৮ উইকেটে ১৩৯ রান। রান তাড়ায় শেষের দিকে কিছুটা রোমাঞ্চ জাগলেও শেষ পর্যন্ত নিগার সুলতানার দলই শেষ হাসি হেসেছে ৫ বল হাতে রেখে।
বল হাতে বাংলাদেশের বোলাররা এক পর্যায়ে ৭১ রানেই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। সেখান থেকে নেদারল্যান্ডসের স্কোর ১৪০ ছুঁইছুঁই হয় বাবাতে ডি লিডের ফিফটিতে (৫০)। ৩১ রানে ২ উইকেট নেন মারুফা আক্তার।
জবাবে উড়ন্ত সূচনা এনে দেন জুয়াইরিয়া ফেরদৌস। উল্লেখ্য, ২০২৩ সালের জাতীয় যুব গেমসে তিনি হকি, শটপুট ও কাবাডিতে স্বর্ণপদক জয় করেন। এবার ক্রিকেট বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে উপহার দেন বিধ্বংসী ইনিংস। মাত্র ৩৩ বলে তার ব্যাট থেকে আসে ৫০ রান।
এরপরও ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে শারমিন আক্তার (৩৭*) ও স্বর্ণা আক্তার (১৮*) মিলে নিশ্চিত করেন বাংলাদেশের জয়।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন