
ঝালকাঠিতে ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।

বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শান্তিময় পরিবেশ ছাড়া বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে না।
আজ রোববার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসময় কথা বলেন। খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে। যারা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’’
তারেক রহমান বলেন, ‘‘দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা যদি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মিল-কারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে চাই, তবে প্রথম শর্ত হলো দেশে শান্তি ও শৃঙ্খলা থাকতে হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা থাকা যাবে না।’’
তারেক রহমান ব্যাখ্যা করে বলেন, ‘‘স্থানীয় বাজারে গোলযোগ দেখা দিলে যেমন ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন, ঠিক তেমনি বিনিয়োগকারীরাও যদি আশঙ্কা করেন যে তাদের কারখানা নিরবচ্ছিন্নভাবে চলতে পারবে না, বন্দরে পণ্য পরিবহন বা কাঁচামাল আনা যাবে না, তবে তারা বিনিয়োগ করতে দ্বিধাবোধ করবেন।’’
বিশৃঙ্খলা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত নস্যাৎ করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘যদি কারখানাগুলো ঠিকমতো চলতে না পারে, তবে কি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব? না।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের স্বাধীনতার পর ৫০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এখন মানুষের জন্য কাজ করার এবং দেশ গড়ার সময়।’’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলাল, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী পরিদর্শন করেন, যেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।

গত এক সপ্তাহে ট্রাম্পের প্রচারণা দল তাদের টিকটক পেজে টেইলর সুইফটের দুটি গান ব্যবহার করে। এর একটিতে সুইফটের গানের কথার সঙ্গে মিল রেখে একটি ক্যাপশন দেওয়া হয়েছিল।

দেশে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত আড়াই মাসে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। খবর বার্তা সংস্থা ইউএনবির।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, তারা একটি ড্রোন দিয়ে শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে জাজান ও লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবুতেও আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছিল হুতিরা।