Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার দাবি ছেলেদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২: ১৭
স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার দাবি ছেলেদের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষার দাবি তার ছেলেদের। ছবি: রয়টার্স

বাবার স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে সরকারের কাছে প্রমাণ চেয়ে তারা অভিযোগ করেন, ইমরান খানকে আটক রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব বলেন ছেলে সুলাইমান ইসা খান ও কাসিম খান।

সুলাইমান ইসা খান বলেন, সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। এ বিষয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, মার্কিন কংগ্রেসের সদস্য এবং ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্যদের উদ্বেগের কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

কাসিম খান বলেন, সরকার তার বাবাকে সুস্থ ঘোষণা করবে বলে তিনি আশা করছেন। তবে সরকারি দাবির সত্যতা যাচাই এবং পরিবারের উদ্বেগ দূর করতে স্বাধীন চিকিৎসকদের দিয়ে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দিতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

গত ১৮ আগস্ট তিন বিচারপতির একটি বেঞ্চ ইমরান খানকে চিকিৎসা পরীক্ষার জন্য দুই দিনের মধ্যে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টেরImran Khan–Reuters

তবে কারাগার কর্তৃপক্ষ গত শুক্রবার রাতে ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি পিআইএমএস হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে আবার কারাগারে ফেরত নেওয়া হয়। এ সময় তাকে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তার দল। দলটির দাবি, এটিও আদালতের নির্দেশের লঙ্ঘন।

পাকিস্তানে এখনো ব্যাপক জনপ্রিয় ইমরান খান। ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা বিভিন্ন মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এসব বিক্ষোভে সামরিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটে। ইমরান খানকে জোর করে আবার কারাগারে নেওয়া হয়েছে এমন ধারণা জনগণের মধ্যে তৈরি হলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিষয়: পাকিস্তানস্বাধীনপরীক্ষাস্বাস্থ্যইমরান খান
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী