Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩০
বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে, হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কবির ব্যাপারী পার্শ্ববর্তী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে অটোরিকশাযোগে গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন কবির ব্যাপারী। বাজারের কাছাকাছি পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা বোরকা পরা একদল দুর্বৃত্ত অটোরিকশাটির পথ রোধ করে। এরপর তাকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর তার হাত-পায়ের রগ কেটে দেওয়া হয় এবং শেষে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের একটি ডোবায় ফেলে রেখে ঘাতকেরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ঘটনাস্থলে ব্যবহৃত বোরকা ফেলে রেখে যায়। পরবর্তীতে পথচারীরা রক্তাক্ত মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়।

Advertisement
Advertisement
Advertisement

কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার জানান, পূর্ববিরোধের জের ধরেই প্রতিপক্ষ বা দুর্বৃত্তরা বোরকা ছদ্মবেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

বিষয়: বরিশালখুন
সর্বশেষ
  • ১

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

  • ২

    দুই বছরে ৩ সরকার, রূপালী ব্যাংকের পর্ষদে বদলও ৩ বার

  • ৩

    বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন

  • ৪

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

  • ৫

    ‘আমাদেরকে পুতুল বানানো হয়েছে, আমাদের বাজার নেওয়ার জন্য’

সম্পর্কিত
  • রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সজ্জিত হচ্ছে সিলেট

    রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা চড়বেন হয়তো।

  • সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

    রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

  • গণভোটের রায় উপেক্ষা করলে আন্দোলনের মুখে পড়বে সরকার: আজহারুল ইসলাম

    গণভোটের রায় উপেক্ষা করলে আন্দোলনের মুখে পড়বে সরকার: আজহারুল ইসলাম

    জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী জনগণের কাছে ওয়াদা করেছিল, গণভোটের রায় বাস্তবায়নে কাজ করবে। সরকার তা বাস্তবায়ন না করলে আমরা সংসদে ও সংসদের বাইরে আন্দোলন করে যাব। আপনারাও সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন।