
সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
আজ সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
একনেকে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। কৃষি খাতে নেওয়া হয়েছে ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ জোরদারকরণ’ প্রকল্প। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিনটি অনুসন্ধান কূপ খনন এবং ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত খাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন– ২০২৪-এ আহত ও শহীদ পরিবারগুলোর জন্য স্থায়ী বাসস্থান নিশ্চিতে মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট ও ‘৩৬ জুলাই’ আবাসিক প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ সচিবালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর অগ্নিনিরাপত্তা আধুনিকায়নের প্রকল্প পাস হয়েছে।
অবকাঠামো উন্নয়নে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সংশোধন, সিরাজগঞ্জ–রায়গঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প ছাড়াও স্থানীয় সরকার খাতে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা খাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও গবেষণাগার নির্মাণ, স্বাস্থ্য খাতে প্রজনন স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন এবং ওষুধ প্রশাসন ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালুর প্রকল্প গৃহীত হয়েছে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদনের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি ছোট প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করা হয়।

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।