Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনা-বাগেরহাটে মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১৯: ৩০
খুলনা-বাগেরহাটে মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

বাগেরহাটের খুলনা-বাগেরহাট মহাসড়কে নৌবাহিনীর বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, নিহতদের ২ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের ১০ জন একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন, বর সাব্বির (৩০), নববধূ মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানী আনোয়ারা (৭০), দাদি রাশিদা বেগম (৭৫), বোন লামিয়া (১২), বরের বাবা আব্দুর রাজ্জাক (৭০), মা আঞ্জুমান বেগম (৬০), বরের ভাবি পুতুল (৩৫), আলিফ (১২), বরের বোন ঐশি (৩০), ঐশির স্বামী সামিউল, আব্দুল্লাহ সানি (১২), দেড় বছরের শিশু ইরাম ও মাইক্রোবাসের চালক নাঈম (৪০)।

নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেহনাজ মোশাররফ। এছাড়া নিহত বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গুরুতর আহত আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বরযাত্রীরা বিয়ের পর মাইক্রোবাসে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে নববধূ মারজিয়া আক্তার মিতুকে নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া গ্রামে বরের বাড়িতে ফিরছিলেন। পথে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বিষয়:
নিহত
পুলিশ
সড়ক দুর্ঘটনা
বাগেরহাট
হাসপাতাল
Advertisement
সর্বশেষ
  • ১

    চীন কেন ইরান ও সৌদি আরবের সাথে ভাল সম্পর্ক চায়?

  • ২

    গোগোলের ওভারকোট বনাম রাজধানীর রাঙা দেয়াল: আকাকিদের গল্প কেন মিলে যায়?

  • ৩

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

  • ৪

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ৫

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

সম্পর্কিত
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত অন্তত ২১

    পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আফ্রিদি আবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে