Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৭: ৩৯
প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন “সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারনা। ঐকমত্য কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন হয়েছে।”

বেলা আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন।

Advertisement
Advertisement
Advertisement

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানেই হচ্ছে জুলাই সনদকে লঙ্ঘন করা। দুঃখজনক হলো প্রধান উপদেষ্টা নিজেই এর লঙ্ঘন করলেন।”

সালাহউদ্দিন বলেন, “জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ এসেছে তাতে অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো পুরোপুরি এগ্রিড হয়েছে তার সবগুলো নাই। কীসের ওপর গণভোটের প্রশ্ন হচ্ছে সেটা অবশ্যই বিতর্কিত।”

গণভোটের ব্যালটে থাকা প্রশ্ন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এখানে একটি লিডিং কোশ্চেন এ জনগণকে জবরদস্তিমূলক ‘হ্যাঁ, না’ বলতে বলা হচ্ছে। চারটি প্রশ্নে হয় আপনি হ্যাঁ বলবেন। নয়ত না বলবেন। এখানে দফাওয়ারি ‘হ্যাঁ-না’ বলার সুযোগ রাখা হয়নি। কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলো সনদ বহির্ভূত এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে তার মধ্যে অনেক কিছুই আছে নিত্য নতুন এবং মনের মাধুরী মেশানো।”

“আমরা কিছুদিন আগেও জানিয়েছি স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কিছু আরোপ করা হলে আমরা সেটি মানবনা এমনকি অন্য রাজনৈতিক দলগুলোও তা মানতে বাধ্য থাকবে না। একইভাবে আজকেও বলতে চাই।”

সালাহউদ্দিন বলেন, “এই আদেশ দেখার পর প্রশ্ন আসে- আমরা কি রাষ্ট্রে সৃষ্টির পরিবর্তে অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এ বিভাজনের দায়-দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন?”

প্রধান উপদেষ্টার ভাষণে দেশের রাজনৈতিক সংকট কমেছে কি না জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, “সংকট তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজেই। ঐকমত্য কমিশনে ৯ মাস আলোচনা হলো। তারপর জাতীয় সনদ রচিত হল, প্রণীত হল, স্বাক্ষরিত হল। এখন তার বাইরে কেন যাবে? সংকটতো শুরু করেছেন ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা সরকারের কাছে সুপারিশ দেয়ার মধ্য দিয়েই। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন, বিষয়টা অনেকটা এমন।”

বিষয়: বিএনপিজুলাই সনদসালাহউদ্দিন আহমদপ্রধান উপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।