Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

হোয়াটসঅ্যাপে যেসব কাজ কখনো করবেন না

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৮: ২৭
হোয়াটসঅ্যাপে যেসব কাজ কখনো করবেন না

দৈনন্দিন প্রয়োজনে তাৎক্ষণিক বার্তা প্রেরণ বা ইন্সট্যান্স মেসেজিং-এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি। ব্যক্তিগত কাজের পাশাপাশি পেশাগত কাজেও প্রতিদিনই আমাদেরকে ব্যবহার করতে হয় এই অ্যাপ্লিকেশনগুলো। ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি টুল হচ্ছে হোয়াটসঅ্যাপ। টেক্সট মেসেজ থেকে শুরু করে, ভিডিও, অডিও ও টেক্সট ফাইলও আমরা আদানপ্রদান করে থাকি মেটার মালিকানাধীন এই অ্যাপটির মাধ্যমে। সারা বিশ্বে দুই বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।

Advertisement
Advertisement
Advertisement

হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় যেসব কাজ করা থেকে বিরত থাকতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক।

অপরিচিতদের সামনে প্রোফাইল ছবি প্রদর্শন

হোয়াটসঅ্যাপে নিজেদের পরিচিতি ভালোভাবে প্রকাশ করতে প্রোফাইল ছবি ব্যবহার করেন অনেকে। কিন্তু এসব ছবির স্ক্রিনশট বা ছবি তুলে বিভিন্ন ধরনের প্রতারণা করেন সাইবার অপরাধীরা। আর তাই অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। এতে করে ব্যক্তিগত গোপনীয়তা বাড়বে। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে চাইলেই নিজের প্রোফাইল ছবি অপরিচিত ব্যক্তিদের কাছে লুকিয়ে রাখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

দুভার্জার ল’ কী? এই আইনেই কি বাংলাদেশ চলে?duverger law-1

নিশ্চিত না হয়ে কোনো বার্তা ফরওয়ার্ড করা

সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে গুজব বা মিথ্যা তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গুজব ছড়ায়। কিন্তু অনেকেই যাচাই না করেই অন্যদের পাঠানো মিথ্যা বার্তা বা ছবি অন্যদের ফরওয়ার্ড করেন। এর ফলে বিভিন্ন ধরনের আইনি জটিলতার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ ধরনের সমস্যা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য অন্যদের পাঠানো বার্তার সত্যতা যাচাই না করে ফরওয়ার্ড করা থেকে বিরত থাকতে হবে।

যাচাই না করে গ্রুপে যুক্ত হওয়া

বন্ধু বা সহকর্মীদের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন অনেকেই। কেউ আবার অন্যদের খোলা গ্রুপে যুক্ত হন। কিন্তু হোয়াটসঅ্যাপের সব গ্রুপের ধরন এবং আলোচনার বিষয় একরকম নয়। ফলে অপরিচিতদের খোলা গ্রুপে যোগ দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আর তাই অপরিচিতদের চালু করা গ্রুপে যুক্ত হওয়ার আগে গ্রুপটির সদস্য ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে হবে।

অনুমতি ছাড়া অন্যকে গ্রুপে যুক্ত করা

বন্ধু বা সহকর্মীদের পাশাপাশি পরিচিত ব্যক্তিদের না জানিয়েই হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন অনেকে। এতে তাদের গোপনীয়তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিরক্তও হন কেউ কেউ। আর তাই গ্রুপ খোলার সময় আগে থেকে তাদের সম্মতি নিয়ে গ্রুপে যুক্ত করতে হবে।

উপহার পাওয়ার বার্তায় ক্লিক করা

অনেক সময় জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নামে ভুয়া উপহার কার্ড ও গিফট ভাউচার পাওয়ার প্রলোভনে বার্তা পাঠিয়ে থাকে সাইবার অপরাধীরা। এ ধরনের বার্তায় সাধারণত একটি লিংকে ক্লিক করে বিভিন্ন তথ্য জমা দিতে বলা হয়। তবে এসব লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এসব ম্যালওয়্যার গোপনে স্মার্টফোন থেকে বিভিন্ন তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। পরে এসব তথ্য কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার পাশাপাশি তথ্যগুলো ফেরত দেওয়ার জন্য অর্থ দাবি করে সাইবার অপরাধীরা। আর তাই হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো উপহার দেওয়া বার্তায় ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

যাচাই না করে লিংকে ক্লিক

অপরিচিত কোনো নম্বর থেকে হোয়াটসঅ্যাপে লিংকসহ বার্তা এলে সতর্ক থাকতে হবে। এসব লিংকে ক্লিক করা যাবে না। উৎস যাচাই না করে লিংকে ক্লিক করলে ফোনে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম ডাউনলোড হতে পারে। এর ফলে ছবি, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে সাইবার অপরাধীর দখলে।

দুই স্তরের নিরাপত্তা নিশ্চিত না করে হোয়াটসঅ্যাপ ব্যবহার

প্রতারণা ও জালিয়াতি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে দুই স্তরের নিরাপত্তা–সুবিধা ব্যবহার করতে হবে। দুই স্তরের নিরাপত্তা-সুবিধা চালু থাকলে কেউ গোপনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করলেই জানা যায়। এর ফলে সাইবার অপরাধীরা সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামানো

গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপ না নামিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ভুয়া হোয়াটসঅ্যাপ নামিয়ে থাকেন অনেকে। তৃতীয় পক্ষের তৈরি ভুয়া হোয়াটসঅ্যাপগুলোর নাম ও চেহারা আসল হোয়াটসঅ্যাপের কাছাকাছি হওয়ায় অনেকেই না বুঝে সেগুলো ব্যবহার করেন। কিন্তু অ্যাপগুলো নামালেই মুঠোফোন থেকে তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। আর তাই থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোয় থেকে বিরত থাকতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিষয়: সোসাল মিডিয়াটু-ফ্যাক্টর অথেনটিকেশনহোয়াটসঅ্যাপঅ্যাপস
সর্বশেষ
  • ১

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • ২

    ‘কীভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এতগুলা সিনেমা দেখা, হজম করা?’

  • ৩

    ৬ লাখ টাকায় মিলবে ৫০ বছর বয়সের বনসাই!

  • ৪

    দেশের প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হতে পারে, বাড়তে পারে মূল্যস্ফীতি

  • ৫

    আমেরিকার কৃষিপণ্য বাংলাদেশে ঢুকলে কারা ক্ষতিগ্রস্ত হবে?

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।