Advertisement

কিবলা নির্ণয়ে যেভাবে ব্যবহার করবেন গুগলের ‘কিবলা ফাইন্ডার’

বিডিজেন ডেস্ক

কিবলা নির্ণয়ে যেভাবে ব্যবহার করবেন গুগলের ‘কিবলা ফাইন্ডার’

মুসলমানদের নামাজে সহায়তা করতে কিবলা নির্ণয়ের জন্য ‘কিবলা ফাইন্ডার সার্ভিস’ নামে একটি সেবা রয়েছে গুগলের। এ সেবার মাধ্যমে গ্রাহকরা মক্কার পবিত্র কাবা শরিফের সঠিক দিক যে কোনো স্থান নির্ণয় করতে পারবেন।

Advertisement

চলুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন গুগলের কিবলা ফাইন্ডার।

  • সার্চ ইঞ্জিনের বারে গুগল কিবলা ফাইন্ডার টাইপ করুন।
  • এরপর আরবি, ইংরেজি, ফরাসি, হিন্দিসহ ১৭ টি ভাষার তালিকা থেকে আপনার পছন্দের ভাষাটি বেছে নিন।
  • আপনার ফোনের গতি এবং কম্পাসের কাঁটার নিরিখে অবস্থান নির্ণয় করার অনুমতি দিন।
  • এরপর আপনার ক্যামেরা এবং আপনার বর্তমান অবস্থান ব্যবহার করার অনুমতি দিন।
  • যতক্ষণ না আপনার ফোনে একটি সাদা বৃত্ত সম্পূর্ণ হয় এবং আপনি কিবলার দিকে মুখ করে আছেন— এমন বার্তা না পান ততক্ষণ পর্যন্ত আপনার ফোনটি বিভিন্ন দিকে ঘোরাতে থাকুন।
  • কিবলার দিক পেয়ে গেলে সেদিক মুখ করে নামাজে দাঁড়িয়ে যান।

তথ্যসূত্র: গুগল