Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ভ্যান্সের দাবি কতটা সত্য?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১: ১৫
ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ভ্যান্সের দাবি কতটা সত্য?

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তিটিকে আমেরিকান জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি ট্রাম্প প্রশাসনের এই চুক্তির পক্ষে সাফাই গেয়ে বলেন, আমেরিকার সব শর্ত না মানলে ইরান কোনো সুবিধাই পাবে না।

Advertisement

তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চুক্তিটির সপক্ষে সাফাই গাইতে গিয়ে জেডি ভ্যান্সের বেশ কিছু দাবি স্পষ্টতই অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

ভ্যান্সের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ তুলে নেওয়া হলেও ইরান তেল বিক্রি থেকে ‘নতুন কোনো আর্থিক সুবিধা’ পাচ্ছে না। রপ্তানি কেবল যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে। এই দাবিটি পুরোপুরি বিভ্রান্তিকর।

যুদ্ধের আগে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ইরানকে বাধ্য হয়ে আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম মূল্যে এবং লুকিয়ে-চুরিয়ে চীনের কাছে তেল বিক্রি করতে হতো। এখন চুক্তি অনুযায়ী মার্কিন অবরোধ উঠে যাওয়ায় ইরান বিশ্ববাজারে চড়া দামে এবং আন্তর্জাতিক কারেন্সিতে তেল বিক্রি করতে পারবে। ফলে ইরান এখান থেকে প্রতি মাসে প্রায় ৪ দশমিক ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের নতুন রাজস্ব আয় করবে, যা তাদের জন্য বিরাট অর্থনৈতিক সুবিধা।

Advertisement
Advertisement
Advertisement

ভ্যান্সের দাবি, এই চুক্তির মাধ্যমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে এবং তাদের মজুত ধ্বংস করতে সম্মত হয়েছে। এটি ওবামা আমলের চেয়েও শক্তিশালী চুক্তি।

চুক্তির খসড়া অনুযায়ী, ইরান কেবল তার পরমাণু বোমার কাছাকাছি মানের (৬০ শতাংশ সমৃদ্ধ) ইউরেনিয়াম পাতলা করতে রাজি হয়েছে। কিন্তু ওবামা আমলের চুক্তির মতো এই ইউরেনিয়াম দেশ থেকে বের করে দেওয়ার কোনো শর্ত এবার রাখা হয়নি। তাছাড়া ইরান প্রকাশ্যে দাবি করছে যে, নিজেদের বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে, যা ভ্যান্সের দাবির বিপরীত।

ভ্যান্সের দাবি, ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কথা বলা হলেও সেখানে মার্কিন জনগণের এক সেন্টও দেওয়া হবে না। ইরান ভালো আচরণ করলেই কেবল এই সুবিধা পাবে।

তবে সমালোচকদের অভিযোগ, এতে ইরান অনেক বড় আর্থিক সুবিধা পাচ্ছে, কিন্তু বিনিময়ে যুক্তরাষ্ট্র কী পাবে তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান তখনই এসব সুবিধা পাবে, যখন তারা চূড়ান্ত চুক্তির সব শর্ত পুরোপুরি মেনে চলবে এবং তাদের আচরণে পরিবর্তন আনবে।

কিন্তু সমঝোতা স্মারকের ভাষা অনুযায়ী, এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ সম্পদ ও আটকে থাকা অর্থ ছাড় করে দেবে। এ কারণেই সমালোচকেরা বলছেন, ইরান হয়তো আগেভাগেই বড় সুবিধা পেয়ে যাবে।

ভ্যান্সের দাবি, মার্কিন সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়েছে, তাই মিসাইল নিয়ে আপাতত চিন্তার কারণ নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বশেষ ক্লাসিফাইড রিপোর্ট বলছে, যুদ্ধের পরও ইরানের প্রায় ৭০ শতাংশ মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মজুত অক্ষত রয়েছে। এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধের কোনো উল্লেখই নেই, যা যুদ্ধ শুরুর আগে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

মিসাইল ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করেই এই চুক্তি করায় আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েলি ক্যাবিনেটের এই সমালোচনায় ক্ষিপ্ত হয়ে জেডি ভ্যান্স সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মুহূর্তে বিশ্বে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের পাশে আছেন। ইসরায়েলি সরকারের উচিত হবে না তাদের একমাত্র শক্তিশালী মিত্রকে এভাবে আক্রমণ করা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেডি ভ্যান্স ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেকে যুদ্ধের বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে জাহির করতে চাইছেন। তবে চুক্তির ফাঁকফোকর ও অস্পষ্টতা প্রমাণ করে যে, যুদ্ধ থামানোর তাগিদে ট্রাম্প প্রশাসন ইরানকে অনেক বড় বড় ছাড় দিতে বাধ্য হয়েছে, যা ভ্যান্স তার বক্তব্যে আড়াল করার চেষ্টা করছেন।

বিষয়: আমেরিকাচুক্তিইরানযুদ্ধইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা