Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

‘হ্যালো’ এল কী করে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০: ৫৫
‘হ্যালো’ এল কী করে

ফোনে কথা বলার সময় ‘হ্যালো’ শব্দটি ছাড়া কথোপকথন শুরু করা প্রায় অসম্ভব। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন- এ কথা অজানা নয়। কিন্তু অনেকেই জানেন না, ‘হ্যালো’ শব্দটি টেলিফোনের জন্য জনপ্রিয় করেছিলেন আরেক মহান উদ্ভাবক থমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাল্বেরও আবিষ্কারক।

Advertisement

টেলিফোন আবিষ্কারের সময় একটি বড় প্রশ্ন ছিল-ফোনের অপর প্রান্তে থাকা মানুষকে কীভাবে বোঝানো যাবে যে কেউ কথা বলতে চায়। তখন কল করার জন্য কোনো রিং বা বেল ব্যবস্থা ছিল না। তাই ব্যবহারকারীদের এমন একটি শব্দ দরকার ছিল যা দূর থেকেও সহজে শোনা যায় এবং মনোযোগ আকর্ষণ করতে পারে।

এই সমস্যার সমাধান করেন থমাস এডিসন। ১৮৭৭ সালের ১৫ আগস্ট তিনি পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের এক টেলিগ্রাফ কোম্পানির প্রেসিডেন্ট টি. বি. এ. ডেভিডকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, “বন্ধু ডেভিড, আমার মনে হয় আমাদের কোনো কল বেলের দরকার হবে না, কারণ ‘হ্যালো’ শব্দটি ১০ থেকে ২০ ফুট দূর থেকেও শোনা যায়।“

এই চিঠিটা অনেক বছর পর পাওয়া যায় নিউইয়র্কের আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানির আর্কাইভে। অ্যালেন কোয়েনিগসবর্গ নামের এক অধ্যাপক পাঁচ বছরের গবেষণার পর এটি খুঁজে পান। তার গবেষণার মাধ্যমেই প্রথম জানা যায় যে, টেলিফোনে প্রথম ‘হ্যালো’ শব্দটি ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন এডিসন।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম দিকে ‘হ্যালো’ শব্দটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিল, ‘কী চাই’। অনেকেই মনে করতেন এই প্রশ্ন দিয়েই কথোপকথন শুরু করা উচিত। কিন্তু সময়ের সাথে ‘হ্যালো’ সহজ উচ্চারণ ও বন্ধুত্বপূর্ণ ভাবের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

১৮৭৮ সালে যখন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের নিউ হেভেনে প্রথম পাবলিক টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়, তখন ‘হ্যালো’ শব্দটি ব্যবহার শুরু হয়। এরপর ১৮৮০ সালের দিকে শব্দটি সারা দুনিয়ায় জনপ্রিয় হয়ে যায়।

তবে টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেল নিজে কিন্তু ‘হ্যাল ‘ শব্দটি ব্যবহার করতেন না। তিনি পছন্দ করতেন ‘আহয়’ শব্দটি, যা তখন নাবিকরা জাহাজে ব্যবহার করতেন যোগাযোগের সময়। তবে এডিসনের ‘হ্যালো’ এত দ্রুত জনপ্রিয় হয়ে যায় যে বেলের ‘আহয়’ টিকতেই পারেনি।

বর্তমানে ‘হ্যালো’ শুধু ফোনে নয়, সামনাসামনি কথোপকথনেরও সবচেয়ে প্রচলিত শব্দ। এটি ভদ্রতা, সৌজন্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এমনকি বিভিন্ন ভাষার মানুষও শব্দটি বোঝে এবং ব্যবহার করে।

প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, টেলিফোনে ‘হ্যালো’ বলার প্রথা এখনো অপরিবর্তিত। এটি শুধু একটি শব্দ নয়-মানুষের পারস্পরিক যোগাযোগের ইতিহাসে এক বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন। শতাব্দী পেরিয়ে গেলেও ‘হ্যালো’ রয়ে গেছে সেই আগের মতোই আন্তরিক, সহজ ও বিশ্বজনীন অভিবাদন হিসেবে।

বিষয়: কথোপকথনযুক্তরাষ্ট্রফোনালাপফোনযোগাযোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে