Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ট্রাম্পের নিশানায় এখন কোন কোন দেশ?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮: ৫৬
ট্রাম্পের নিশানায় এখন কোন কোন দেশ?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি এখন এক আক্রমণাত্মক মোড় নিয়েছে। ১৮২৩ সালের ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-কে পুনরুজ্জীবিত করে নিজের নামে একে ‘ডনরো ডকট্রিন’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

Advertisement

ট্রাম্পের এই মতবাদের মূল কথা হলো—পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য থাকবে প্রশ্নাতীত। এর মাধ্যমে তিনি পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের বার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ জন্য ভেনেজুয়েলার পর আরও কিছু দেশকে টার্গেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকা থেকে ভেনেজুয়েলা কি চালাতে পারবেন ট্রাম্প?maduro 3

ভেনেজুয়েলার পর ট্রাম্পের সম্ভাব্য নিশানায় থাকা দেশগুলো হলো–

গ্রিনল্যান্ড: খনিজ সম্পদের লোভে নজর

Advertisement
Advertisement
Advertisement

ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপ নিয়ে ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন। কারণ হিসেবে তিনি সেখানে রুশ ও চীনা জাহাজের আনাগোনাকে দায়ী করেছেন।

গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে বিরল খনিজ পদার্থ রয়েছে, যা স্মার্টফোন ও সামরিক সরঞ্জামসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে অপরিহার্য। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ট্রাম্পের এই চাওয়াকে ‘ফ্যান্টাসি’ বলে উড়িয়ে দিয়েছেন। তবুও ট্রাম্পের অনড় অবস্থান ন্যাটো জোটের ভেতরেই অস্থিরতা তৈরি করতে পারে।

গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে বিরল খনিজ পদার্থ রয়েছে, যা স্মার্টফোন ও সামরিক সরঞ্জামসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে অপরিহার্য। ছবি: রয়টার্স
গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে বিরল খনিজ পদার্থ রয়েছে, যা স্মার্টফোন ও সামরিক সরঞ্জামসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য তৈরিতে অপরিহার্য। ছবি: রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়া দ্বীপটির বিশাল খনিজ সম্পদ চীনের ওপর নির্ভরশীলতা কমাতে ওয়াশিংটনের লক্ষ্যের সাথেও সঙ্গতিপূর্ণ।

ইউরোপে ডেনমার্কের মিত্ররা নিশ্চিত করেছেন, আর্কটিক দ্বীপটির ভবিষ্যৎ অবশ্যই সেখানকার জনগণের দ্বারা নির্ধারিত হতে হবে। বিশাল এই ভূখণ্ডের অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের নতুন করে দেওয়া মন্তব্য তারা প্রত্যাখ্যান করেছেন।

কলম্বিয়া: মাদক যুদ্ধের নতুন রণক্ষেত্র

ভেনেজুয়েলা অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্পের দাবি, পেত্রো আমেরিকায় মাদক পাচারে সহায়তা করছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কলম্বিয়ায় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেন, “এটা আমার কাছে ভালো আইডিয়াই মনে হচ্ছে।”

কলম্বিয়ার বিশাল তেল সম্পদ ও খনিজ ভাণ্ডারও এই উত্তেজনার পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মেক্সিকো: ‘গালফ অব আমেরিকা’ ও কার্টেল দমন

২০২৫ সালে পুনরায় ক্ষমতায় এসেই ট্রাম্প ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে তিনি মেক্সিকোর মাটিতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এই সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ট্রাম্পের ‘ডনরো ডকট্রিন’ মেক্সিকোকে বড় ধরনের চাপে ফেলেছে।

ট্রাম্পের এত রাগ কেন ভেনেজুয়েলার ওপর?maduro_trump

ইরান: পরমাণু ও বিক্ষোভ ইস্যু

লাতিন আমেরিকার বাইরে ট্রাম্পের প্রধান লক্ষ্য ইরান। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এবার সেখানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প সতর্ক করেছেন যে, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালালে ইরানকে ‘কঠোর আঘাত’ করা হবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি: রয়টার্স
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি: রয়টার্স

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ২০২৬ সালেই ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কিউবা: পতনের অপেক্ষায়?

কিউবার দীর্ঘদিনের বন্ধু মাদুরো এখন মার্কিন হেফাজতে। ফলে ভেনেজুয়েলা থেকে আসা তেলের সরবরাহ বন্ধ হওয়ার মুখে কিউবা চরম অর্থনৈতিক সংকটে পড়বে। ট্রাম্পের মতে, কিউবার শাসকগোষ্ঠী এখন ‘পতনের জন্য প্রস্তুত’ এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার সরকারকে সতর্ক করে বলেছেন, “প্রেসিডেন্ট যখন কিছু বলেন, সেটাকে গুরুত্ব দিয়ে নেওয়া উচিত।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ‘ডনরো ডকট্রিন’ কেবল লাতিন আমেরিকা নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থার জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘শক্তিই শ্রেষ্ঠ’ নীতিতে বিশ্বাসী ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়েই এখন বিশ্বজুড়ে আতঙ্ক ও কৌতূহল।

বিষয়: আমেরিকাপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোহামলাবিশ্ব রাজনীতিডোনাল্ড ট্রাম্পভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ২

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৩

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৪

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৫

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে