
টিআইবির ট্রাস্টি বোর্ডে যোগ দিলেন সেলিম রায়হান
সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সেবার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জানুয়ারি রাজধানীর পুরানা পল্টনের র্যাংগস টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
বর্তমানে ৭৫ লাখ গ্রাহক এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় এসেছেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা টিমের উপস্থিতিতে দুটি সেবার যাত্রা শুরু হয়।
ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভবানীপুরে প্রথম এজেন্ট আউটলেটের মাধ্যমে এই যাত্রা শুরু করেছিল। গত ১২ বছরের মোট গ্রাহকের ৯২ শতাংশই গ্রামাঞ্চলের। গ্রাহকদের মধ্যে ৬৪ শতাংশই নারী, যা দেশের টেকসই আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং পৌঁছে দেওয়ার এই যাত্রা আগামীতেও আরও উদ্ভাবনী সেবার মাধ্যমে অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এজেন্ট মিট, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সারা দেশের এজেন্ট পয়েন্টগুলোতে একযোগে কেক কাটা এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সেরা এজেন্ট ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী, পরিচালক রোমানা রউফ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আতাউর রহমান এনডিসি এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলিম রায়হান তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই চুক্তির আওতায়, ২০২৬-২৭ অর্থবছরে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পিকেএসএফের সহযোগী সংস্থা (পিও) এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে মোট ২ হাজার ৮০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টিযুক্ত ঋণ প্রদান করতে পারবে।