
পদ্ধতিটিতে কোনো প্রকার রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার ছাড়াই ক্ষতিকর ছত্রাকের বিস্তার রোধ করা সম্ভব। পাশাপাশি ফলন অক্ষুণ্ণ রেখে ছত্রাক সংক্রমণ ঠেকানো যায়, যা খামার নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। এই পদ্ধতিতে শুধু শীতকাল নয়, বরং গরমকালেও সফলভাবে মাশরুম চাষ করা সম্ভব হবে।

গ্রাহক সুরক্ষা জোরদার ও ব্যাংকিং সেবার মানোন্নয়নে কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (ওএফএসএস) এবং তাদের স্থানীয় অংশীদার ডাটা এজ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে।