Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭: ৫৯
‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ স্বীকৃতিতে ভূষিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, টেকসই ব্যবসায়ীক অনুশীলন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে কোম্পানিটির প্রতিশ্রুতির প্রতিফলন এই অ্যাওয়ার্ড।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়াও নেটওয়ার্ক অপারেশনে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোয় ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডও জিতেছে কোম্পানিটি।

গ্রামীণফোনের ব্যবসায়ীক কর্মপদ্ধতিতে প্রতিনিয়ত পরিবেশগত, সামাজিক ও সুশাসন সম্পর্কিত (ইএসজি) মূলনীতির সমন্বয়ের প্রতিফলন এই স্বীকৃতি। জলবায়ু সচেতন পদক্ষেপ, ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ, দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশের টেকসই অগ্রগতির পথচলায় নিরন্তর অবদান রাখছে অপারেটরটি।

২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্ক অপারেশনে পরিবেশবান্ধব এবং আরো জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

স্বীকৃতির ব্যাপারে গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, “আমাদের কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করা- সকল ক্ষেত্রে টেকসই অগ্রযাত্রার ব্যাপারে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরও সংহত করলো ’মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটি। ’মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডটি পেয়েও আমরা আনন্দিত, যা আরও জ্বালানি সাশ্রয়ী ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন। আমাদের প্রচেষ্টায় স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। মানুষ, সমাজ ও পৃথিবীর জন্য আরও নিরাপদ ও স্মার্ট ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের টেকসই অগ্রগতির পথচলায় অবদান রাখতে আমাদের পার্টনারদের সাথে কাজ করে যাব আমরা।”

বিষয়: অ্যাওয়ার্ডগ্রামীণফোনবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল