চরচা ডেস্ক

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ব্যাংক স্মাইল এশিয়ার অষ্টম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন ইন ঢাকা-এর সমাপ্তি উপলক্ষে এক সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ জুলাই রাজধানীতে এই আয়োজন করা হয়।
এ উদ্যোগের সিএসআর হিসেবে ঢাকা ব্যাংক স্মাইল এশিয়া সাজিদা ফাউন্ডেশন ও সরকারি কর্মচারী হাসপাতালের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগে অংশীদার হয়। পাঁচ দিনব্যাপী এ মেডিকেল মিশনে জন্মগত ঠোঁটকাটা সমস্যায় আক্রান্ত ৭০ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ বলেন, “এ ধরনের অংশীদারত্ব বিশেষায়িত স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানোর পাশাপাশি মানবিক সহযোগিতার মাধ্যমে মানুষের জীবন বদলে দেওয়ার এক অনন্য উদাহরণ। সমাজের কল্যাণ এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে অবদান রাখে–এমন উদ্যোগে ঢাকা ব্যাংক ভবিষ্যতেও সম্পৃক্ত থাকবে।”
গত ১৮ থেকে ২২ জুলাই সরকারি কর্মচারী হাসপাতালে অনুষ্ঠিত এ মেডিকেল মিশনে ১২০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। এর মধ্যে ১০০ শিশুর ক্লেফট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। সমাপনী এ আয়োজনের মাধ্যমে মানবিক এ উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক চিকিৎসক দল, উন্নয়ন সহযোগী এবং স্বেচ্ছাসেবকদের সম্মিলিত অবদানকে সম্মান জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির, ঢাকায় সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, স্মাইল এশিয়ার সেক্রেটারি-জেনারেল অভিমন্যু তালুকদার ও সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. এ. রাজ্জাক।

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘অ্যালগো-রিথমিক-বডিজ’ শীর্ষক এক ব্যতিক্রমী যৌথ শিল্প প্রদর্শনী। আটজন বহুমুখী শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে সমকালীন জীবনে ডিজিটাল প্রযুক্তি এবং অ্যালগরিদম ব্যবস্থার ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরা হয়েছে।

যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী আহমেদ আজম খান বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা যাতে ভুলন্ঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুসতাফা বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগের কোনো বিকল্প নেই।”