চরচা প্রতিবেদক

গ্রাহকদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক ও দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ক্রেডেন্স হাউজিং লিমিটেড।
সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রেডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির ফলে ক্রেডেন্স হাউজিংয়ের গ্রাহকরা অত্যন্ত প্রতিযোগিতামূলক শর্তে মিডল্যান্ড ব্যাংক থেকে দ্রুত ও গ্রাহকবান্ধব হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন।
২০১৬ সালে যাত্রা শুরু করা ক্রেডেন্স হাউজিং লিমিটেড আধুনিক স্থাপত্য নকশা এবং উন্নত আবাসন সমাধানের মাধ্যমে নগরায়নের গুণগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকার ভবিষ্যৎ আবাসন ব্যবস্থায় ভূমিকা রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্পকেই শহরের এক একটি আইকনিক স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নিজস্ব ফ্ল্যাট বা বাড়ির মালিকানা অর্জন আরও সহজলভ্য হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রেডেন্স হাউজিং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সৈয়দ মাহমুদ জোবায়ের, রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার কণিকা কবির এবং প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান রেজাউল করিম।
অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, ভিপি, রিটেইল কো-অর্ডিনেটর ও পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং এসএভিপি ও ধানমন্ডি শাখার প্রধান মোহাম্মদ তারিকুল হাসান।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘ফিনকেট সামনের দিনে লেনদেনের প্রথাগত পদ্ধতি বদলে দেবে। সময়ের দাবি মেটাতে হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নগদ সময়ের এই চাহিদা পূরণ করে এগিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।’