Advertisement Banner

বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন পূবালী ব্যাংকের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন পূবালী ব্যাংকের
ছবি: সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসি-এর বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক এবং ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ‘২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সম্মেলনটি আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য সকল শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত