Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬
০৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৮
আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
সিটি ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম আরও শক্তিশালী করতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে সিটি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক ইসলামী ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আইটিএফসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইটিএফসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা। অন্যদিকে সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন। বৈঠকে আইটিএফসি ও সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংকের সঙ্গে আইটিএফসির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০১৯ সাল থেকে দুই প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে সিটি ব্যাংক আইটিএফসির কাছ থেকে ৪ কোটি মার্কিন ডলারের অর্থায়ন সুবিধা পাচ্ছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি যৌথ অর্থায়ন সুবিধাও রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে দুই পক্ষ তাদের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়। পাশাপাশি রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

আলোচনায় শরিয়াহভিত্তিক বাণিজ্য অর্থায়ন ব্যবস্থার পরিধি বাড়ানো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা করা এবং আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।

সিটি ব্যাংক ও আইটিএফসি মনে করছে, এ ধরনের সহযোগিতা দেশের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিষয়: ব্যাংকবিজ্ঞপ্তি
সর্বশেষ
  • ১

    সাভারে পুলিশ সদস্যকে হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি জহুরুল রিমান্ডে

  • ২

    ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ

  • ৩

    ‘আমলাদের মনোজগৎ রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবেন না’

  • ৪

    তার সংগ্রহে সজারু-কাঁটার দোয়াতসহ আরও যা আছে

  • ৫

    ‘‎সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমি টাকা তুলতে পেরেছি’

সম্পর্কিত
  • ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন

    ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন

    শিল্পখাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং পরিবেশবান্ধব টেকসই পণ্য উদ্ভাবণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬’ পেয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। জাতিসংঘ গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক

  • ঢাকা কমিউনিটি হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক

    ঢাকা কমিউনিটি হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এনসিসি ব্যাংক

    ৫০০ শয্যার অলাভজনক হাসপাতালটি দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তবে নিজস্ব হাই-রেজোলিউশন সিটি স্ক্যান সুবিধা না থাকায় রোগীদের চিকিৎসায় কিছু সীমাবদ্ধতা ছিল, যা এই অনুদানের মাধ্যমে দূর হবে।

  • ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির

    ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির

    রাজধানীর অভিজাত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিদায়ী সভাপতি শামীম হোসেনকে ৫৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

  • বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয়ার

    বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয়ার

    বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জ, খেলা হবে নগদে’ অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতেছেন।