চরচা ডেস্ক

ঢাকার রমনার বড় মগবাজারে অবস্থিত ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল আয়োজন করেছে ‘কিডস আর্ট কার্নিভাল ২০২৬’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে শিশু ও অভিভাবকদের অংশগ্রহণ দেখা যায়।
শিশুদের সৃজনশীলতা বিকাশে বিশেষ আর্ট প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। একই সঙ্গে এ আয়োজনের মাধ্যমে স্কুলটির নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। আগামী জুলাই ২০২৬ থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, স্কুলের প্রিন্সিপাল মিস শামনাজ ফারজানা এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও শিল্পী রবিউল ইসলাম। এ ছাড়া ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি রেজিস্ট্রেশন ও স্বাগত পর্বের মাধ্যমে শুরু হয়। পরে তিনটি বয়সভিত্তিক গ্রুপে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ থেকে ৫ বছর এবং ৬ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ছিল উন্মুক্ত বিষয়, আর ৯ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত থিম ছিল ‘আমার স্বপ্নের স্কুল’।
আর্ট প্রতিযোগিতার পাশাপাশি শিশুদের জন্য ম্যাজিক শো, ইন্টারঅ্যাকটিভ ফ্রি-প্লে সেশন ও ফুড কার্নিভালের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, শ্রেণিকক্ষের বাইরেও শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।