
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক উপদেষ্টা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১১ মে)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১১ মে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন হায়দার আকবর খান। পরবর্তীতে টঙ্গী শিল্পাঞ্চলে কিংবদন্তি ‘ঘেরাও আন্দোলন’ সংগঠিত করে শ্রমিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন ।
১৯৭১ সালে শিবপুরসহ ১৪টি সশস্ত্র ঘাঁটি এলাকা ও মুক্তাঞ্চল থেকে যুদ্ধ পরিচালনার প্রধান সংগঠক ছিলেন তিনি।
হায়দার আকবর খান রনোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১১ মে সকাল ৮টায় বনানী কবরস্থানে সিপিবি ও বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর আগামী ১২ মে বিকেল ৫টায় পুরানা পল্টনের মুক্তিভবন মিলনায়তনে সিপিবির উদ্যোগে একটি স্মরণসভা আয়োজন করা হবে।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।